সড়কের পাশে পড়ে ছিল নবজাতক, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশ থেকে এক নবজাতক কন্যাশিশু উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে উপজেলার উত্তর শাহপুর এলাকার শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশ থেকে নবজাতকটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, নবজাতকের শরীরে স্যালাইন লাগানো ছিল। বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন এবং শিশুটিকে দ্রুত হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন। বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সহযোগিতায় নবজাতকটিকে মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে এবং শারীরিকভাবে সুস্থ আছে বলে জানা গেছে। ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করি। শিশুটির জীবন রক্ষাই ছিল আমাদের প্রথম লক্ষ্য। তাই দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে হাসপাতালে পাঠানো হয়েছে।  তিনি আরও বলেন, বর্তমানে সে শারীরিকভাবে সুস্থ রয়েছে। ভবিষ্যতে শিশুটির প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও আমরা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছি।

সড়কের পাশে পড়ে ছিল নবজাতক, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জের মাধবপুরে সড়কের পাশ থেকে এক নবজাতক কন্যাশিশু উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে উপজেলার উত্তর শাহপুর এলাকার শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশ থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নবজাতকের শরীরে স্যালাইন লাগানো ছিল। বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন এবং শিশুটিকে দ্রুত হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন। বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সহযোগিতায় নবজাতকটিকে মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে এবং শারীরিকভাবে সুস্থ আছে বলে জানা গেছে।

ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করি। শিশুটির জীবন রক্ষাই ছিল আমাদের প্রথম লক্ষ্য। তাই দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, বর্তমানে সে শারীরিকভাবে সুস্থ রয়েছে। ভবিষ্যতে শিশুটির প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও আমরা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow