সড়কে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে সড়কে ট্রাকের চাপায় ২০২৬ সালের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থীর নাম পুষ্প (১৫)। সে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার পৈলপাড়া গ্রামের কমল পাটোয়ারীর মেয়ে। সে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।  পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কমল পাটোয়ারী ও আসমা বেগম দম্পতির এক মেয়ে ও এক ছেলে। ছেলে জোবায়ের মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। মেয়ে পুষ্প মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।  তিন দিন পূর্বে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় বড় চাচা রতন পাটওয়ারীর বাসায় মায়ের সঙ্গে বেড়াতে যায় পুষ্প। বুধবার বিকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয় পুষ্প। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত প

সড়কে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে সড়কে ট্রাকের চাপায় ২০২৬ সালের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থীর নাম পুষ্প (১৫)। সে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার পৈলপাড়া গ্রামের কমল পাটোয়ারীর মেয়ে। সে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।  পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কমল পাটোয়ারী ও আসমা বেগম দম্পতির এক মেয়ে ও এক ছেলে। ছেলে জোবায়ের মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। মেয়ে পুষ্প মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।  তিন দিন পূর্বে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় বড় চাচা রতন পাটওয়ারীর বাসায় মায়ের সঙ্গে বেড়াতে যায় পুষ্প। বুধবার বিকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয় পুষ্প। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পুষ্পের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাহের হোসেন জানান, সে আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ছিল। নিয়মিত স্কুলে আসতো। তার মৃত্যুর খবর শুনে যেন আকাশটা ভেঙে পড়ল। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল পুষ্প। বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল সে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।  নিহত পুষ্পের মা আসমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বুকের ধনটা আল্লাহ নিয়ে গেছে। এ বছর আমার মেয়েটা এসএসসি পরীক্ষার্থী ছিল। এখন আমি কারে নিয়ে বাঁচবো। আমার মেয়েরে না নিয়ে আল্লাহ আমাকে নিয়ে যেত। এদিকে তার মৃত্যুর খবরে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে বইছে শোকের মাতম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow