সড়কে প্রাণ গেল ২ জনের

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। শনিবার (৪ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার ওমরপুর-তালোড়া আঞ্চলিক মহাসড়কের থালতা মাঝগ্রাম ইউনিয়নের ভগবান পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাহালু উপজেলার কুরশূন্য গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (৭০) ও নাটোরের সিংড়া উপজেলার নিংগইন নতুনপাড়ার বাসিন্দা আকতারুল ইসলাম (৪০)।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুহাট থেকে গরু কিনে ভটভটিবোঝাই করে সিংড়ার উদ্দেশে রওনা হন কয়েকজন গরু ব্যবসায়ী। ভটভটি থালতা মাঝগ্রাম ইউনিয়নের ভগবান পুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরে উল্টে যায়। ঘটনাস্থলে মারা যান বাইসাইকেলচালক শফিকুল ইসলাম এবং ভটভটিচালক আকতারুল ইসলাম। আহত হন চারজন। নন্দীগ্রাম উপজেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ভটভটি ও বাইসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।  তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্

সড়কে প্রাণ গেল ২ জনের
বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। শনিবার (৪ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার ওমরপুর-তালোড়া আঞ্চলিক মহাসড়কের থালতা মাঝগ্রাম ইউনিয়নের ভগবান পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাহালু উপজেলার কুরশূন্য গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (৭০) ও নাটোরের সিংড়া উপজেলার নিংগইন নতুনপাড়ার বাসিন্দা আকতারুল ইসলাম (৪০)।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুহাট থেকে গরু কিনে ভটভটিবোঝাই করে সিংড়ার উদ্দেশে রওনা হন কয়েকজন গরু ব্যবসায়ী। ভটভটি থালতা মাঝগ্রাম ইউনিয়নের ভগবান পুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরে উল্টে যায়। ঘটনাস্থলে মারা যান বাইসাইকেলচালক শফিকুল ইসলাম এবং ভটভটিচালক আকতারুল ইসলাম। আহত হন চারজন। নন্দীগ্রাম উপজেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ভটভটি ও বাইসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।  তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow