সড়ক ও ফুটপাত থেকে নির্মাণ সামগ্রী অপসারণে ডিএমপির আহ্বান

জনসাধারণের নিরাপত্তার স্বার্থে সড়ক ও ফুটপাত থেকে নির্মাণ সামগ্রী অপসারণ করতে এক গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই গণবিজ্ঞপ্তি জারি করে । এতে বলা হয়, ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্মাণ কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রী ও অন্যান্য মালামাল যত্রতত্র সড়ক ও ফুটপাতে ফেলে রেখেছেন। ফলে সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে ও পথচারীগণের চলাচলে দুর্ভোগ হচ্ছে। এটি ডিএমপি অধ্যাদেশ ১৯৭৬ এর ৬৭/৬৮/৭২/১০২ ধারা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৩৭/৮২ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। শিগগিরই ঢাকা মহানগরীতে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। গণবিজ্ঞপ্তিতে নগরবাসীকে উল্লিখিত আইনের যথাযথ প্রতিপালনে রাস্তা ও ফুটপাতে নির্মাণ সামগ্রীসহ অন্যান্য মালামাল দ্রুত অপসারণের জন্য অনুরোধ করা হয়েছে। সুশৃঙ্খল মহানগরী গড়তে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow