সড়ক ডুবে সাজেকে আটকা ৬০০ পর্যটক

খাগড়াছড়ির দিঘীনালা ও রাঙ্গামাটির-বাঘাইহাট-মাচালং সড়ক পাহাড়ি ঢলে ডুবে যাওয়ায় সাজেক পর্যটনকেন্দ্রে আটকা পড়েছেন ছয় শতাধিক পর্যটক। বুধবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাজেকের রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা। রাহুল চাকমা জাগো নিউজকে বলেন, গত কয়েকদিনের টানা ভারি বৃষ্টিতে দিঘীনালা-বাঘাইহাট-মাচালং সড়ক পানিতে ডুবে গেছে। এই পথে স্রোত থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত দুদিনে সাজেকে সব মিলে ৬ শতাধিক পর্যটক ভ্রমণে এসেছিলেন। তারা সবাই নিরাপদ আছেন। আজ বিকেলের মধ্যে সড়কের পানি কমে গেলে পর্যটকরা গন্তব্যে ফিরে যেতে পারবেন। আর পর্যটকরা ফিরতে না পারলে তারা কটেজগুলোতে বিনামূল্যে থাকতে পারবেন। এটা বৈরি আবহাওয়া ও দুর্যোগের কারণে কটেজ মালিক সমিতির মানবিক উদ্যোগ। অন্যদিকে গতকাল (৭ জুলাই) সন্ধ্যায় রাঙ্গামাটিতে ভারি বর্ষণ ও পাহাড়ধসের শঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আবু দারদা খান আরমান/এফএ/এএসএম

সড়ক ডুবে সাজেকে আটকা ৬০০ পর্যটক

খাগড়াছড়ির দিঘীনালা ও রাঙ্গামাটির-বাঘাইহাট-মাচালং সড়ক পাহাড়ি ঢলে ডুবে যাওয়ায় সাজেক পর্যটনকেন্দ্রে আটকা পড়েছেন ছয় শতাধিক পর্যটক।

বুধবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাজেকের রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা।

সড়ক ডুবে সাজেকে আটকা ৬০০ পর্যটক

রাহুল চাকমা জাগো নিউজকে বলেন, গত কয়েকদিনের টানা ভারি বৃষ্টিতে দিঘীনালা-বাঘাইহাট-মাচালং সড়ক পানিতে ডুবে গেছে। এই পথে স্রোত থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত দুদিনে সাজেকে সব মিলে ৬ শতাধিক পর্যটক ভ্রমণে এসেছিলেন। তারা সবাই নিরাপদ আছেন। আজ বিকেলের মধ্যে সড়কের পানি কমে গেলে পর্যটকরা গন্তব্যে ফিরে যেতে পারবেন। আর পর্যটকরা ফিরতে না পারলে তারা কটেজগুলোতে বিনামূল্যে থাকতে পারবেন। এটা বৈরি আবহাওয়া ও দুর্যোগের কারণে কটেজ মালিক সমিতির মানবিক উদ্যোগ।

অন্যদিকে গতকাল (৭ জুলাই) সন্ধ্যায় রাঙ্গামাটিতে ভারি বর্ষণ ও পাহাড়ধসের শঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আবু দারদা খান আরমান/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow