সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী গোলাম মোস্তফা (৫৫) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জে গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। নিহতের সহকর্মী কারারক্ষী মো. আরমান বলেন, মঙ্গলবার কেরানীগঞ্জের দ্রুতগামী এক গাড়ির ধাক্কায় গোলাম মোস্তফা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। আরও পড়ুনআমরা চাই শেখ হাসিনা মামলা ফেস করুক: স্বরাষ্ট্রমন্ত্রী এত মামলা থাকলে কীভাবে বের হবো, মরে গেলে জামিন পাবো  গোলাম মোস্তফা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বন্ধনহোলা গ্রামের মো. কালাম উদ্দিনের ছেলে। তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানায় অ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী গোলাম মোস্তফা (৫৫) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জে গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

নিহতের সহকর্মী কারারক্ষী মো. আরমান বলেন, মঙ্গলবার কেরানীগঞ্জের দ্রুতগামী এক গাড়ির ধাক্কায় গোলাম মোস্তফা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

আরও পড়ুন
আমরা চাই শেখ হাসিনা মামলা ফেস করুক: স্বরাষ্ট্রমন্ত্রী 
এত মামলা থাকলে কীভাবে বের হবো, মরে গেলে জামিন পাবো 

গোলাম মোস্তফা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বন্ধনহোলা গ্রামের মো. কালাম উদ্দিনের ছেলে। তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow