সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২ মে) রাত ২টা ১০ মিনিটের দিকে উপজেলার টিপুর্দী এলাকায় চৈতি গার্মেন্টসের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বরিশাল জেলার কাজীরহাট থানার আন্দারমানিক এলাকার মৃত সেকান্দার আলী মাঝির ছেলে মিনিট্রাক চালক মোহাম্মদ আলী (৩৫) এবং খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গবামারা এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে মালামালের মালিক মো. মনির খলিফা (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি মিনিট্রাক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সামনে থাকা একটি অজ্ঞাতনামা গাড়ি হঠাৎ ব্রেক করে। এতে মিনিট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় মিনিট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং কেবিনে থাকা চালক ও মালিক গুরুতর আহত হয়ে ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা দিলেও

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামিম শেখ জানান, দুর্ঘটনায় কবলিত মিনিট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।