সড়ক-বাঁধ ভাঙন রোধে বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্ত

সড়ক ও বাঁধের ভাঙন রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাস ব্যবহারের বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান। সভায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি প্রস্তাবনা উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম। পরে সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে বিন্না ঘাস ব্যবহারের উপকারিতা নিয়ে আলোচনা হয় এবং এর ব্যবহারে একমত পোষণ করা হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বিন্না ঘাস কোন কোন প্রকল্পে ব্যবহার করা যেতে পারে, তা বিস্তারিত পর্যালোচনার জন্য অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটিতে প্রস্তাবক বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলামও থাকবেন। এ ছাড়া পরিকল্পনা মন্ত

সড়ক-বাঁধ ভাঙন রোধে বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্ত

সড়ক ও বাঁধের ভাঙন রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাস ব্যবহারের বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

সভায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি প্রস্তাবনা উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম। পরে সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্পে বিন্না ঘাস ব্যবহারের উপকারিতা নিয়ে আলোচনা হয় এবং এর ব্যবহারে একমত পোষণ করা হয়।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিন্না ঘাস কোন কোন প্রকল্পে ব্যবহার করা যেতে পারে, তা বিস্তারিত পর্যালোচনার জন্য অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটিতে প্রস্তাবক বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলামও থাকবেন।

এ ছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে একটি গাইডলাইন প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে জানানো হয়, বিন্না ঘাস ভেটিভার ঘাস নামেও পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশে বাঁধের ভাঙন রোধে এটি ব্যবহার করা হচ্ছে। এ ঘাসের লম্বা শিকড় দ্রুত মাটির গভীরে প্রবেশ করে মাটি শক্তভাবে ধরে রাখে। প্রচণ্ড ঠান্ডা ও গরমসহ প্রতিকূল পরিবেশেও এটি টিকে থাকতে পারে। এমনকি পানিতে ডুবে থাকলেও পচে না এবং লবণাক্ত পানিতেও বেঁচে থাকে।

বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ স্থানীয় সরকার, পরিবেশ, পানিসম্পদ, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও বৈঠকে অংশ নেন।

কেএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow