হজযাত্রী হারিয়ে গেলে বা অসুস্থ হলে মিলবে দ্রুত উদ্ধার সেবা
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি নতুন উদ্যোগ হিসেবে হজযাত্রীদের নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার লক্ষ্যে ‘লাব্বাইক’ ‘Labbaik’ মোবাইল অ্যাপ চালু হয়েছে। এ অ্যাপের আওতায় হজ যাত্রীরা বিভিন্ন ধরনের সুবিধা পাবেন। রেজিস্ট্রেশনক. হজযাত্রী হিসেবে রেজিস্ট্রেশনের করতে হজযাত্রীর নাম এবং হজের নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নম্বর প্রয়োজন হবে। খ. ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাচাইয়ের পর চার ডিজিটের পিন সেট করতে হবে। গ. একজন হাজি তার পরিবারের সর্বোচ্চ তিন সদস্যকে ইনভাইটেশন পাঠিয়ে অ্যাপে যুক্ত করতে পারবেন। ঘ. পরিবারের সদস্যের নাম ও মোবাইল নম্বর দিয়ে ইনভাইটেশন পাঠালে ওই সদস্য তার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার পর তারা হাজির তথ্য জানতে পারবেন। ঙ. এছাড়া গেস্ট (সবার জন্য উন্মুক্ত) ইউজার হিসেবেও রেজিস্ট্রেশন করা যাবে। বৈশিষ্ট্য/সুবিধাসমূহক. হজযাত্রী হারিয়ে গেলে বা গুরুত্বর অসুস্থ বা বিপদে পড়লে জরুরি মুহূর্তে অ্যাপ থেকে এসওএস (সেভ আওয়ার সোলস) বাটনে ক্লিক করলে সাপোর্ট টিম হাজিকে উদ্ধার/সহায়তা করবেন। খ. জানা যাবে: নামাজের সময়সূচি গ. প্রতিদিনের করণীয় বিষয়ে: দৈনিক হজ শিডিউল ঘ. আবহাওয়ার পূর্বাভাস ঙ. আবাসন তথ্য যেমন হোটেল
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি নতুন উদ্যোগ হিসেবে হজযাত্রীদের নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার লক্ষ্যে ‘লাব্বাইক’ ‘Labbaik’ মোবাইল অ্যাপ চালু হয়েছে। এ অ্যাপের আওতায় হজ যাত্রীরা বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।
রেজিস্ট্রেশন
ক. হজযাত্রী হিসেবে রেজিস্ট্রেশনের করতে হজযাত্রীর নাম এবং হজের নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নম্বর প্রয়োজন হবে।
খ. ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাচাইয়ের পর চার ডিজিটের পিন সেট করতে হবে।
গ. একজন হাজি তার পরিবারের সর্বোচ্চ তিন সদস্যকে ইনভাইটেশন পাঠিয়ে অ্যাপে যুক্ত করতে পারবেন।
ঘ. পরিবারের সদস্যের নাম ও মোবাইল নম্বর দিয়ে ইনভাইটেশন পাঠালে ওই সদস্য তার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার পর তারা হাজির তথ্য জানতে পারবেন।
ঙ. এছাড়া গেস্ট (সবার জন্য উন্মুক্ত) ইউজার হিসেবেও রেজিস্ট্রেশন করা যাবে।
বৈশিষ্ট্য/সুবিধাসমূহ
ক. হজযাত্রী হারিয়ে গেলে বা গুরুত্বর অসুস্থ বা বিপদে পড়লে জরুরি মুহূর্তে অ্যাপ থেকে এসওএস (সেভ আওয়ার সোলস) বাটনে ক্লিক করলে সাপোর্ট টিম হাজিকে উদ্ধার/সহায়তা করবেন।
খ. জানা যাবে: নামাজের সময়সূচি
গ. প্রতিদিনের করণীয় বিষয়ে: দৈনিক হজ শিডিউল
ঘ. আবহাওয়ার পূর্বাভাস
ঙ. আবাসন তথ্য যেমন হোটেলের নাম, ঠিকানা, দূরত্ব, ছবি, ভিডিও, চেক-ইন/চেক-আউট তারিখ ইত্যাদি
চ. হজযাত্রী ফ্লাইটের বিস্তারিত তথ্য যেমন ফ্লাইট কোড, বোর্ডিং টাইম, ডিপারচার ও অ্যারাইভাল টাইম, লাগেজের ওজনসীমা ইত্যাদি
ছ. লোকেশন ট্রাকিং যেমন হজযাত্রী গুগল ম্যাপে নিজেদের বা দলের অন্য সদস্যদের অবস্থান নির্ণয়
জ. পরিবারের সদস্য থেকে তাদের হজযাত্রী ট্রাকিং
ঝ. মিনা-আরাফার তাঁবুর লোকেশন ট্রাকিং
ঞ. হজ প্রি-পেইড কার্ডের ব্যালান্স
ট. ডিজিটাল স্বাস্থ্য প্রোফাইল তথ্য ও সার্বক্ষণিক ভার্চুয়াল স্বাস্থ্য সহায়তা
ঠ. বাংলাদেশ মেডিকেল সেন্টার ও সৌদি হাসপাতালের তথ্য
ড. গাইডভিত্তিক গ্রুপ যোগাযোগ সুবিধা
ঢ. কোরআন ও হাদিস লাইব্রেরি, কেবলা নির্দেশনা, ডিজিটাল তাসবিহ, হজ ও ওমরাহ সহায়িকা
ন. কোরবানি কুপন সংগ্রহ কেন্দ্রের তালিকা ও মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানের বিবরণ
প. হজ এজেন্সির তথ্য যেমন এজেন্সি নাম, লাইসেন্স নম্বর, প্যাকেজ, রেটিং, রিভিউ দেওয়া ইত্যাদি সেবা।
এছাড়া হজ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য হজযাত্রীরা এই অ্যাপ ব্যবহারের পাশাপাশি হেল্পলাইন নম্বর ১৬১৩৬ (বাংলাদেশ থেকে) অথবা +৮৮০ ৯৬০২৬৬৬৭০৭ (বিদেশ থেকে) ব্যবহার করতে পারবেন।
চাঁদ দেখা সাপেক্ষে হজের মূল আনুষ্ঠানিকতা ২৬ মে অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২১ মে এবং ফিরতি ফ্লাইট ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে হজ যাত্রীর সংখ্যা ৭৮ হাজার ৫০০ জন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় কোটা ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাবেন।
এমইউ/এমআইএইচএস
What's Your Reaction?