হজে গমনেচ্ছুদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ সতর্কবার্তা

অনুমোদনবিহীন এজেন্সি, গ্রুপ বা কাফেলার হজ কার্যক্রমের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য হজে গমনেচ্ছু ব্যক্তিদের প্রতি বিশেষ সতর্কবার্তা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে সরকার অনুমোদিত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে হজ-সংশ্লিষ্ট আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে জারি করা এক পত্রে এ সতর্কবার্তা দেওয়া হয়। পত্রে হজে গমনেচ্ছু ব্যক্তি ও সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, অনুমোদনবিহীন এজেন্সি, গ্রুপ বা কাফেলা নামীয় কিছু প্রতিষ্ঠান ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজ ঘোষণা করে পবিত্র হজ পালনে আগ্রহীদের প্রলুব্ধ করার চেষ্টা করছে। ধর্ম মন্ত্রণালয় জানায়, সরকার অনুমোদিত বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সি ছাড়া অন্য কোনো এজেন্সি, এজেন্ট, গ্রুপ বা কাফেলার হজ কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। ফলে তাদের মাধ্যমে হজে গমনও সম্ভব নয়। পত্রে আরও বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সি ব্যতীত অন্য কোনো এজেন্সি, ট্রাভেল এজেন্ট, গ্রুপ বা কাফেলার

হজে গমনেচ্ছুদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ সতর্কবার্তা
অনুমোদনবিহীন এজেন্সি, গ্রুপ বা কাফেলার হজ কার্যক্রমের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য হজে গমনেচ্ছু ব্যক্তিদের প্রতি বিশেষ সতর্কবার্তা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে সরকার অনুমোদিত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে হজ-সংশ্লিষ্ট আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে জারি করা এক পত্রে এ সতর্কবার্তা দেওয়া হয়। পত্রে হজে গমনেচ্ছু ব্যক্তি ও সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, অনুমোদনবিহীন এজেন্সি, গ্রুপ বা কাফেলা নামীয় কিছু প্রতিষ্ঠান ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজ ঘোষণা করে পবিত্র হজ পালনে আগ্রহীদের প্রলুব্ধ করার চেষ্টা করছে। ধর্ম মন্ত্রণালয় জানায়, সরকার অনুমোদিত বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সি ছাড়া অন্য কোনো এজেন্সি, এজেন্ট, গ্রুপ বা কাফেলার হজ কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। ফলে তাদের মাধ্যমে হজে গমনও সম্ভব নয়। পত্রে আরও বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সি ব্যতীত অন্য কোনো এজেন্সি, ট্রাভেল এজেন্ট, গ্রুপ বা কাফেলার সঙ্গে হজ-সংশ্লিষ্ট কোনো আর্থিক লেনদেন না করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এতে উল্লেখ করা হয়, ২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইডলাইন শিগগিরই ঘোষণা করা হবে। তাই সংশ্লিষ্ট সবাইকে সরকার ঘোষিত হজ প্যাকেজ ও গাইডলাইন অনুসরণ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow