হজ কবুলের জন্য করণীয় জানালেন কাবার ইমাম

হজের গুরুত্ব ও ফজিলত বর্ণনা করে হজযাত্রীদের জন্য মূল্যবান নসিহত পেশ করেছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আবদুল্লাহ আল জুহানি। তিনি বলেছেন, হজে যাওয়ার আগে নিয়ত শুদ্ধ করা এবং উপার্জিত অর্থ হালাল কি না তা নিশ্চিত করতে হবে। তবেই আল্লাহর দরবারে হজ কবুল হওয়ার আশা করা যেতে পারে। শুক্রবার (৮ মে) পবিত্র মক্কার মসজিদুল হারামে জুমার খুতবায় তিনি এসব কথা বলেন। কাবার ইমাম বলেন, একটি মকবুল হজের জন্য হজ পালনের প্রতিটি পদক্ষেপে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত পথ বা সুন্নাহ অনুসরণ করা অপরিহার্য। তিনি বলেন, মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে অবস্থানকালে যথাযথ আদব এবং শিষ্টাচার বজায় রাখা হজের ফজিলতকে বাড়িয়ে দেয়। তাই সেখানে ইবাদতে মগ্ন থেকে পরিবেশের পবিত্রতা রক্ষা করা জরুরি। খুতবার সমাপ্তিতে ইমাম হজযাত্রীদের স্মরণ করিয়ে দেন যে, একটি যথাযথ ও পুণ্যময় হজের বা ‘হজে মাবরুর’-এর একমাত্র প্রতিদান হলো জান্নাত। এ ছাড়া হজযাত্রীদের নিরাপত্তা ও সেবার সুবিধার্থে সৌদি সরকারের নেওয়া বিভিন্ন আধুনিক ডিজিটাল ব্যবস্থা এবং বিশেষজ্ঞ আলেমদের সেবা প্রদানের উদ্যোগের প্রশংসা করেন ইমাম। সূত্র: এসপিএ

হজ কবুলের জন্য করণীয় জানালেন কাবার ইমাম

হজের গুরুত্ব ও ফজিলত বর্ণনা করে হজযাত্রীদের জন্য মূল্যবান নসিহত পেশ করেছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আবদুল্লাহ আল জুহানি।

তিনি বলেছেন, হজে যাওয়ার আগে নিয়ত শুদ্ধ করা এবং উপার্জিত অর্থ হালাল কি না তা নিশ্চিত করতে হবে। তবেই আল্লাহর দরবারে হজ কবুল হওয়ার আশা করা যেতে পারে।

শুক্রবার (৮ মে) পবিত্র মক্কার মসজিদুল হারামে জুমার খুতবায় তিনি এসব কথা বলেন।

কাবার ইমাম বলেন, একটি মকবুল হজের জন্য হজ পালনের প্রতিটি পদক্ষেপে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত পথ বা সুন্নাহ অনুসরণ করা অপরিহার্য।

তিনি বলেন, মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে অবস্থানকালে যথাযথ আদব এবং শিষ্টাচার বজায় রাখা হজের ফজিলতকে বাড়িয়ে দেয়। তাই সেখানে ইবাদতে মগ্ন থেকে পরিবেশের পবিত্রতা রক্ষা করা জরুরি।

খুতবার সমাপ্তিতে ইমাম হজযাত্রীদের স্মরণ করিয়ে দেন যে, একটি যথাযথ ও পুণ্যময় হজের বা ‘হজে মাবরুর’-এর একমাত্র প্রতিদান হলো জান্নাত। এ ছাড়া হজযাত্রীদের নিরাপত্তা ও সেবার সুবিধার্থে সৌদি সরকারের নেওয়া বিভিন্ন আধুনিক ডিজিটাল ব্যবস্থা এবং বিশেষজ্ঞ আলেমদের সেবা প্রদানের উদ্যোগের প্রশংসা করেন ইমাম।

সূত্র: এসপিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow