হঠাৎ আইপিএলের সূচিতে পরিবর্তন

আইপিএলের সূচিতে হঠাৎ পরিবর্তন করা হলো। বিশেষ কারণে দুটি ম্যাচের জায়গা বদলে দেওয়া হয়েছে। সোমবার এই পরিবর্তনের কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ শইকীয়া। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল আহমেদাবাদে মুখোমুখি হওয়ার কথা ছিল গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের। খেলা শুরু হওয়ার কথা ছিল ভারতীয় সময় দুপুর ৩টা ৩০ মিনিটে। এই ম্যাচটি এখন আর ঘরের মাঠে খেলার সুযোগ পাবেন না শুভমান গিলেরা। তাদের খেলতে হবে চেন্নাইয়ে এমএ চিদম্বরম স্টেডিয়ামে। ম্যাচের জায়গা পরিবর্তন করা হলেও সময় অপরিবর্তিত রেখেছে বিসিসিআই। বদল করা হয়েছে আগামী ২১ মের একটি ম্যাচের জায়গাও। ঘোষিত সূচিতে সে দিন চেন্নাইয়ে মুখোমুখি হওয়ার কথা ছিল সিএসকে এবং গুজরাটের। এই ম্যাচটি আবার ঘরের মাঠে খেলার সুযোগ পাবেন না রুতুরাজ গায়কোয়াড়েরা। ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। চেন্নাই-গুজরাটের দু’টি ম্যাচের জায়গা অদলবদল করেছে বিসিসিআই। ম্যাচের সময় পরিবর্তন করা হয়নি। আগামী ২৬ এপ্রিল আহমেদাবাদসহ গুজরাটের বিভিন্ন পৌরসভার নির্বাচন রয়েছে। নির্বাচনের জন্য সে দিন আহমেদাবা

হঠাৎ আইপিএলের সূচিতে পরিবর্তন

আইপিএলের সূচিতে হঠাৎ পরিবর্তন করা হলো। বিশেষ কারণে দুটি ম্যাচের জায়গা বদলে দেওয়া হয়েছে। সোমবার এই পরিবর্তনের কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ শইকীয়া।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল আহমেদাবাদে মুখোমুখি হওয়ার কথা ছিল গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের। খেলা শুরু হওয়ার কথা ছিল ভারতীয় সময় দুপুর ৩টা ৩০ মিনিটে। এই ম্যাচটি এখন আর ঘরের মাঠে খেলার সুযোগ পাবেন না শুভমান গিলেরা। তাদের খেলতে হবে চেন্নাইয়ে এমএ চিদম্বরম স্টেডিয়ামে। ম্যাচের জায়গা পরিবর্তন করা হলেও সময় অপরিবর্তিত রেখেছে বিসিসিআই।

বদল করা হয়েছে আগামী ২১ মের একটি ম্যাচের জায়গাও। ঘোষিত সূচিতে সে দিন চেন্নাইয়ে মুখোমুখি হওয়ার কথা ছিল সিএসকে এবং গুজরাটের। এই ম্যাচটি আবার ঘরের মাঠে খেলার সুযোগ পাবেন না রুতুরাজ গায়কোয়াড়েরা। ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

চেন্নাই-গুজরাটের দু’টি ম্যাচের জায়গা অদলবদল করেছে বিসিসিআই। ম্যাচের সময় পরিবর্তন করা হয়নি। আগামী ২৬ এপ্রিল আহমেদাবাদসহ গুজরাটের বিভিন্ন পৌরসভার নির্বাচন রয়েছে। নির্বাচনের জন্য সে দিন আহমেদাবাদে আইপিএলের ম্যাচ আয়োজনে আপত্তি জানায় স্থানীয় প্রশাসন। একই কারণে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ঝুঁকি নিতে চাননি প্রশাসনিক কর্তারা। তাই দুই ম্যাচের জায়গা অদলবদল করা হয়েছে।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow