হঠাৎ আরব আমিরাতের প্রেসিডেন্টকে নেতানিয়াহুর ফোন

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানায়, নেতানিয়াহুর পক্ষ থেকে কলটি আসে। বুধবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, একই দিন বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলাপ করেন নাহিয়ান। এতে সাম্প্রতিক ইরানি হামলার নিন্দা জানানো হয় এবং আমিরাতের প্রতি সংহতি প্রকাশ করেন তারা।  সংযুক্ত আরব আমিরাতের বিবৃতিতে বলা হয়, নেতারা আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গৃহীত পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন এবং দেশটির নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। এদিকে ইসরায়েলের আরবি ভাষার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নেতানিয়াহু এই হামলাকে সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে উল্লেখ করেন। উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করার পর থেকে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow