হঠাৎ নরম সুর বিজেপির, তবে কি পিছু হটছে মোদী সরকার?

  ভারতে প্রশ্নফাঁসের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করতে হঠাৎ সুর নরম করেছে মোদী সরকার। তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় ফাস্ট-ট্র্যাক বা দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে সমর্থন দিচ্ছেন কেন্দ্রীয় সরকারের শীর্ষ মন্ত্রীরাও। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নরেন্দ্র মোদী জানান, তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। আরও পড়ুন ভারতের আন্দোলনে ঠিক যেন বাংলাদেশের দৃশ্য! তিনি জোর দিয়ে বলেন, প্রশ্নফাঁসের মতো অপরাধে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতেই এই ফাস্ট-ট্র্যাক আদালত করা হচ্ছে। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এই বিষয়ে তাৎক্ষণিক ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা যারা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ভারতীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পাশে বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর তার সমর্থনে একজোট হয়ে মাঠে নেমেছেন কেন্দ্রীয় সরকারের শীর্ষ মন্ত্রীরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, তরুণদের

হঠাৎ নরম সুর বিজেপির, তবে কি পিছু হটছে মোদী সরকার?

 

ভারতে প্রশ্নফাঁসের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করতে হঠাৎ সুর নরম করেছে মোদী সরকার। তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় ফাস্ট-ট্র্যাক বা দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে সমর্থন দিচ্ছেন কেন্দ্রীয় সরকারের শীর্ষ মন্ত্রীরাও।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নরেন্দ্র মোদী জানান, তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না।

তিনি জোর দিয়ে বলেন, প্রশ্নফাঁসের মতো অপরাধে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতেই এই ফাস্ট-ট্র্যাক আদালত করা হচ্ছে। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এই বিষয়ে তাৎক্ষণিক ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা যারা করবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ভারতীয় প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর পাশে বিজেপির শীর্ষ নেতৃত্ব

প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর তার সমর্থনে একজোট হয়ে মাঠে নেমেছেন কেন্দ্রীয় সরকারের শীর্ষ মন্ত্রীরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, তরুণদের ভবিষ্যৎ উজ্জ্বল করাই মোদী সরকারের মূল লক্ষ্য। ফাস্ট-ট্র্যাক আদালতের সিদ্ধান্তটি শিক্ষার্থীদের সুরক্ষায় একটি যুগান্তকারী মাইলফলক হয়ে থাকবে।

বিজেপি সভাপতি নিতিন নবীন এবং স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাও মোদীর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। একই কথা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সরকার শিক্ষার্থীদের যে কোনো সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। কিছু গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহার করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

বিক্ষোভে উত্তাল দিল্লি

ভারতে মেডিকেল শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নফাঁস ইস্যুতে হাজার হাজার শিক্ষার্থী দিল্লির যন্তর মন্তরে টানা বিক্ষোভ করছেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রভাবেই মোদী সরকার তড়িঘড়ি করে কঠোর পদক্ষেপের ঘোষণা দিল।

প্রশ্ন ফাঁস ইস্যুকে কেন্দ্র করে ভারতের পার্লামেন্টেও ব্যাপক রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। বিজেপি নেতারা বিরোধী পক্ষকে এ বিষয়ে সরাসরি আলোচনায় বসার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

বিজেপি নেতাদের অভিযোগ, কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধীরা সংসদে অর্থবহ আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছেন। রাস্তাঘাটে মানুষকে বিভ্রান্ত করাই তাদের মূল কাজ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, বিরোধীদের স্পষ্ট বক্তব্য, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা কোনো ধরনের সমঝোতা বা আলোচনা করবে না।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow