হঠাৎ পোশাকে কামড় কুকুরের, যেভাবে সামলালেন রাবিনা

মুম্বাইয়ে ‘ওহ মাই ডগ’র প্রিমিয়ার অনুষ্ঠানে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। রেড কার্পেটে ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের পোশাক হঠাৎই কামড়ে ধরে একটি কুকুর। মুহূর্তেই তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি। তবে পুরো ঘটনাটি অসাধারণ ধৈর্য ও হাসিমুখে সামলে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। প্রিমিয়ারে হলুদ রঙের পোশাকে হাজির হয়েছিলেন রবিনা। রেড কার্পেটে উপস্থিত একটি কুকুরকে আদর করার পর তিনি একা ছবি তোলার জন্য দাঁড়ান। ঠিক তখনই কুকুরটি তার পোশাকের ঝুলন্ত অংশে কামড়ে ধরে ঘেউঘেউ করতে শুরু করে। এমন পরিস্থিতিতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়লেও রবিনা ছিলেন সম্পূর্ণ শান্ত। তিনি কোনো ধরনের হইচই বা বিরক্তি প্রকাশ না করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। পরে ডগ হ্যান্ডলাররা এসে কুকুরটিকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আরও পড়ুন আরডি বর্মনের বায়োপিকে চমক, থাকছেন অক্ষয় ঘটনার পরও কুকুরটির প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখাননি রবিনা। বরং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারও স্নেহভরে কুকুরটির গায়ে হাত বুলিয়ে আদর করেন। অভিনেত্রীর এই আচরণ উপস্থিত সবাইকে মুগ্ধ করে। পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পুর

হঠাৎ পোশাকে কামড় কুকুরের, যেভাবে সামলালেন রাবিনা

মুম্বাইয়ে ‘ওহ মাই ডগ’র প্রিমিয়ার অনুষ্ঠানে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। রেড কার্পেটে ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের পোশাক হঠাৎই কামড়ে ধরে একটি কুকুর। মুহূর্তেই তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি। তবে পুরো ঘটনাটি অসাধারণ ধৈর্য ও হাসিমুখে সামলে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

প্রিমিয়ারে হলুদ রঙের পোশাকে হাজির হয়েছিলেন রবিনা। রেড কার্পেটে উপস্থিত একটি কুকুরকে আদর করার পর তিনি একা ছবি তোলার জন্য দাঁড়ান। ঠিক তখনই কুকুরটি তার পোশাকের ঝুলন্ত অংশে কামড়ে ধরে ঘেউঘেউ করতে শুরু করে।

এমন পরিস্থিতিতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়লেও রবিনা ছিলেন সম্পূর্ণ শান্ত। তিনি কোনো ধরনের হইচই বা বিরক্তি প্রকাশ না করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। পরে ডগ হ্যান্ডলাররা এসে কুকুরটিকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পরও কুকুরটির প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখাননি রবিনা। বরং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারও স্নেহভরে কুকুরটির গায়ে হাত বুলিয়ে আদর করেন। অভিনেত্রীর এই আচরণ উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পুরো ঘটনার ব্যাখ্যাও দেন রবিনা। তিনি জানান, এটি কোনো আক্রমণের ঘটনা ছিল না।

হঠাৎ পোশাকে কামড় কুকুরের, যেভাবে সামলালেন রাবিনা

অভিনেত্রীর ভাষ্য, রেড কার্পেটে আরেকটি কুকুরকে দেখে উত্তেজিত হয়ে পড়েছিল প্রাণীটি। সেই উত্তেজনার কারণেই ভুলবশত তার পোশাক কামড়ে ধরেছিল।

রবিনা বলেন, ‘ও আমাকে আক্রমণ করতে চায়নি। অন্য একটি কুকুরকে দেখে ও উত্তেজিত হয়ে পড়েছিল। তাই এমনটা হয়েছে।’

পশুপাখির প্রতি ভালোবাসার জন্য দীর্ঘদিন ধরেই পরিচিত রাবিনা ট্যান্ডন। এর আগে মুম্বাইয়ের রাস্তায় আহত ও অসহায় কুকুর উদ্ধার করে প্রশংসা পেয়েছেন তিনি। নিজের পোষা প্রাণীদের প্রতিও তার গভীর মমত্ববোধের নানা মুহূর্ত প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন।

রেড কার্পেটের এই অপ্রত্যাশিত ঘটনাতেও তার ধৈর্য, সংযম এবং প্রাণীদের প্রতি ভালোবাসা আবারও ভক্তদের মন জয় করেছে।

এমএমএফ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow