হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী দেখলেন কেউ আসেনি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাউকে না জানিয়ে ভূমি অফিস পরিদর্শনে গিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান যথা সময়েও অফিস তালাবদ্ধ। বুধবার (৪ মার্চ) সকাল ৮টা ৫৫ মিনিটে তিনি ওই কার্যালয়ে যান। সরেজমিনে দেখা গেছে, সরকারি নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পূর্বে (নাসিক) ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভূমি কার্যালয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত হন। উপস্থিত হয়ে তিনি দেখতে পান কার্যালয়ে কর্মরত কোনো কর্মকর্তা কর্মচারী পৌঁছাননি এবং অফিসও তালাবদ্ধ রয়েছে। এরপর প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর কেউ একজন এসে কার্যালয়ের তালা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন। তবে কর্মকর্তারা এখনো উপস্থিত হননি। বর্তমানে তিনি উক্ত ভূমি অফিসে অবস্থান করছেন। মো. আকাশ/এফএ/এমএস

হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী দেখলেন কেউ আসেনি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাউকে না জানিয়ে ভূমি অফিস পরিদর্শনে গিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান যথা সময়েও অফিস তালাবদ্ধ। বুধবার (৪ মার্চ) সকাল ৮টা ৫৫ মিনিটে তিনি ওই কার্যালয়ে যান।

সরেজমিনে দেখা গেছে, সরকারি নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পূর্বে (নাসিক) ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভূমি কার্যালয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত হন। উপস্থিত হয়ে তিনি দেখতে পান কার্যালয়ে কর্মরত কোনো কর্মকর্তা কর্মচারী পৌঁছাননি এবং অফিসও তালাবদ্ধ রয়েছে।

এরপর প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর কেউ একজন এসে কার্যালয়ের তালা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন। তবে কর্মকর্তারা এখনো উপস্থিত হননি। বর্তমানে তিনি উক্ত ভূমি অফিসে অবস্থান করছেন।

মো. আকাশ/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow