হঠাৎ মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয় সিলেটে, পুলিশসহ আহত ১৫

সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নগরীর তেমুখি পয়েন্টে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় পুলিশ সদস্যসহ আহত হয়েছেন প্রায় ১৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেমুখি পয়েন্টে একটি পথসভায় চেয়ারে বসা নিয়ে সাহেবেরগাঁও, কুমারগাঁও ও চারুগাঁও এলাকার কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সিলেট-সুনামগঞ্জ সড়কের যানচলাচল স্বাভাবিক করে। বর্তমানের তেমুখি পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব বলেন, মধ্যরাতে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।

হঠাৎ মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয় সিলেটে, পুলিশসহ আহত ১৫

সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নগরীর তেমুখি পয়েন্টে এ ঘটনা ঘটে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় পুলিশ সদস্যসহ আহত হয়েছেন প্রায় ১৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেমুখি পয়েন্টে একটি পথসভায় চেয়ারে বসা নিয়ে সাহেবেরগাঁও, কুমারগাঁও ও চারুগাঁও এলাকার কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সিলেট-সুনামগঞ্জ সড়কের যানচলাচল স্বাভাবিক করে। বর্তমানের তেমুখি পয়েন্টে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।

জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব বলেন, মধ্যরাতে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow