হঠাৎ হাসপাতাল পরিদর্শনে এমপি, লাইনে দাঁড়িয়ে কাটলেন টিকিট

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল হঠাৎ পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এসময় তিনি সাধারণ রোগীর মতো বহির্বিভাগের টিকিট সংগ্রহ করে চিকিৎসা নেন। বুধবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সরাসরি চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় এমপি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পাশাপাশি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। সব চিকিৎসকের কক্ষে গিয়ে তাদের উপস্থিত এবং রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কি-না তা পর্যবেক্ষণ করেন। এসময় চিকিৎসকদের উদ্দেশে এমপি জাহান্দার আলী মিয়া বলেন, সরকার নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত হতে হবে। রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করে মানসম্মত সেবা দিতে হবে। তিনি দুই ঘণ্টা হাসপাতাল ঘুরে সামগ্রিক চিকিৎসা কার্যক্রমের খোঁজখবর নেন। আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এএসএম

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে এমপি, লাইনে দাঁড়িয়ে কাটলেন টিকিট

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল হঠাৎ পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এসময় তিনি সাধারণ রোগীর মতো বহির্বিভাগের টিকিট সংগ্রহ করে চিকিৎসা নেন।

বুধবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সরাসরি চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে এমপি, লাইনে দাঁড়িয়ে কাটলেন টিকিট

এসময় এমপি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পাশাপাশি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। সব চিকিৎসকের কক্ষে গিয়ে তাদের উপস্থিত এবং রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কি-না তা পর্যবেক্ষণ করেন।

এসময় চিকিৎসকদের উদ্দেশে এমপি জাহান্দার আলী মিয়া বলেন, সরকার নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত হতে হবে। রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করে মানসম্মত সেবা দিতে হবে।

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে এমপি, লাইনে দাঁড়িয়ে কাটলেন টিকিট

তিনি দুই ঘণ্টা হাসপাতাল ঘুরে সামগ্রিক চিকিৎসা কার্যক্রমের খোঁজখবর নেন।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow