হতদরিদ্র মানুষ বাছাইয়ে স্বজনপ্রীতি করা যাবে না

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ বলেছেন, হতদরিদ্র মানুষ নির্বাচনে (বাছাই) ক্ষেত্রে স্বজনপ্রীতি করা যাবে না। সোমবার (২ মার্চ) দুপুরে পৌরসভা প্রাঙ্গণে দরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জি কে গউছ বলেন, আমি দুর্নীতি করি না। কাউকে দুর্নীতিতে প্রশ্রয়ও দেই না। আমাদের নিজেদেরকে সৎ থাকতে হবে। হতদরিদ্র মানুষ নির্বাচনের ক্ষেত্রে স্বজনপ্রীতি করা যাবে না। দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে চলে আসতে হবে। তবে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আরব আমিরাত রেডক্রিসেন্ট সোসাইটির আর্থিক সহযোগিতা এবং বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির ব্যবস্থাপনায় প্রধান ৫শ’ দরিদ্র মানুষের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান আলহাজ এনামুল হক খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা সানিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, পৌরসভার প্রধান নির্বাহী মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ নেতারা। সৈয়দ এখলাছুর রহমান খোকন/এনএইচআর/এএসএম

হতদরিদ্র মানুষ বাছাইয়ে স্বজনপ্রীতি করা যাবে না

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ বলেছেন, হতদরিদ্র মানুষ নির্বাচনে (বাছাই) ক্ষেত্রে স্বজনপ্রীতি করা যাবে না। সোমবার (২ মার্চ) দুপুরে পৌরসভা প্রাঙ্গণে দরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জি কে গউছ বলেন, আমি দুর্নীতি করি না। কাউকে দুর্নীতিতে প্রশ্রয়ও দেই না। আমাদের নিজেদেরকে সৎ থাকতে হবে। হতদরিদ্র মানুষ নির্বাচনের ক্ষেত্রে স্বজনপ্রীতি করা যাবে না। দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে চলে আসতে হবে। তবে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আরব আমিরাত রেডক্রিসেন্ট সোসাইটির আর্থিক সহযোগিতা এবং বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির ব্যবস্থাপনায় প্রধান ৫শ’ দরিদ্র মানুষের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান আলহাজ এনামুল হক খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা সানিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, পৌরসভার প্রধান নির্বাহী মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ নেতারা।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow