হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা
ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করে হতাশ করেছিলেন সমর্থকদের। তবে সেই আক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি লিওনেল মেসি। দুর্দান্ত এক গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। তার গোলেই অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে আলবিসেলেস্তেরা।
ডালাসে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ৪ মিনিটে পেনাল্টি আদায় করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
লাউতারো মার্টিনেজকে বক্সের ভেতরে ফাউল করেন অস্ট্রিয়ার দুই ডিফেন্ডার। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পান লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন অধিনায়ক লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সেই সুযোগ হাতছাড়া হয়। বল পোস্টের বাইরে চলে যাওয়ায় বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার অপেক্ষাটাও তখন আরও দীর্ঘ হয়।
১৯ মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করেছিলেন মেসি। কিন্তু ঠিকভাবে শট নিতে না পারায় অস্ট্রিয়ার গোলরক্ষক আলেক্সান্ডার শ্লেগার সহজেই বলটি ঠেকিয়ে দেন।
২২ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল অস্ট্রিয়া। তবে আর্জেন্টিনার রক্ষণভাগের দৃঢ়তায়
ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করে হতাশ করেছিলেন সমর্থকদের। তবে সেই আক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি লিওনেল মেসি। দুর্দান্ত এক গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। তার গোলেই অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে আলবিসেলেস্তেরা।
ডালাসে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ৪ মিনিটে পেনাল্টি আদায় করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
লাউতারো মার্টিনেজকে বক্সের ভেতরে ফাউল করেন অস্ট্রিয়ার দুই ডিফেন্ডার। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পান লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন অধিনায়ক লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সেই সুযোগ হাতছাড়া হয়। বল পোস্টের বাইরে চলে যাওয়ায় বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার অপেক্ষাটাও তখন আরও দীর্ঘ হয়।
১৯ মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করেছিলেন মেসি। কিন্তু ঠিকভাবে শট নিতে না পারায় অস্ট্রিয়ার গোলরক্ষক আলেক্সান্ডার শ্লেগার সহজেই বলটি ঠেকিয়ে দেন।
২২ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল অস্ট্রিয়া। তবে আর্জেন্টিনার রক্ষণভাগের দৃঢ়তায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। শট ব্লক হয়ে যাওয়ায় গোলের দেখা পায়নি ইউরোপীয় দলটি।
৩২ মিনিটে আরও একবার গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন মেসি। কিন্তু এবারও শেষ মুহূর্তে অস্ট্রিয়ার এক ডিফেন্ডার বল ব্লক করে দেন।
তবে ৩৮ মিনিটে আর আটকে রাখা যায়নি আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে।
বক্সের ভেতর থেকে নেওয়া দুর্দান্ত এক শটে আর্জেন্টিনাকে কাঙ্ক্ষিত লিড এনে দেন মেসি। সেই গোলের মাধ্যমেই বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড গড়েন তিনি।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন ৩৮ বছর বয়সী এই প্লেমেকার। তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৭-তে। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে, যার বিশ্বকাপ গোলসংখ্যা ১৬।
মেসির ইতিহাস গড়া সেই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা।