হত্যাচেষ্টা মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হৃদয় আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। হৃদয় আহমেদ রামচন্দ্রপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, ২০২৪ সালের ২৭ আগস্ট দায়ের করা বিজয়নগর থানার একটি মামলায় হৃদয় আহমেদ এজাহারভুক্ত আসামি। মামলাটিতে তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, অগ্নিসংযোগ, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে হৃদয় আহমেদকে গ্রেফতার করা হয়েছে। মামলার আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে। তিনি আরও বলেন, চলমান বিশেষ অভিযানের মাধ্যমে পলাতক ও মামলাভুক্ত আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আবুল হাসনাত মো. রাফি/কেএইচকে/জেআইএম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হৃদয় আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
হৃদয় আহমেদ রামচন্দ্রপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৭ আগস্ট দায়ের করা বিজয়নগর থানার একটি মামলায় হৃদয় আহমেদ এজাহারভুক্ত আসামি। মামলাটিতে তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, অগ্নিসংযোগ, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে হৃদয় আহমেদকে গ্রেফতার করা হয়েছে। মামলার আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।
তিনি আরও বলেন, চলমান বিশেষ অভিযানের মাধ্যমে পলাতক ও মামলাভুক্ত আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আবুল হাসনাত মো. রাফি/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?