হত্যাচেষ্টা মামলায় কৃষক লীগ সভাপতি সমীর চন্দ গ্রেফতার

  গণঅধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মনকে হত্যাচেষ্টার মামলায় বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সোমবার (১৮ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এদিন সমীর চন্দকে ভার্চুয়ালি আদালতে হাজির দেখানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানিতে সমীর চন্দের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক আদালতকে জানান, তার মক্কেলের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি ডায়াবেটিস, কিডনি জটিলতা ও হৃদরোগে ভুগছেন। এর আগে ভারতের চেন্নাইয়ে তার দুইবার বাইপাস সার্জারি হয়েছে বলেও আদালতকে জানান তিনি। আইনজীবী আরও বলেন, সমীর চন্দ এর আগে ছয়টি মামলায় জামিন পেয়েছেন। তবে প্রতিবার জামিনের পর নতুন মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় জামিন দেওয়ার আবেদনও জানান তিনি। তবে শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বিএনপির মহাসমাব

হত্যাচেষ্টা মামলায় কৃষক লীগ সভাপতি সমীর চন্দ গ্রেফতার

 

গণঅধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মনকে হত্যাচেষ্টার মামলায় বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার (১৮ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এদিন সমীর চন্দকে ভার্চুয়ালি আদালতে হাজির দেখানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানিতে সমীর চন্দের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক আদালতকে জানান, তার মক্কেলের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি ডায়াবেটিস, কিডনি জটিলতা ও হৃদরোগে ভুগছেন। এর আগে ভারতের চেন্নাইয়ে তার দুইবার বাইপাস সার্জারি হয়েছে বলেও আদালতকে জানান তিনি।

আইনজীবী আরও বলেন, সমীর চন্দ এর আগে ছয়টি মামলায় জামিন পেয়েছেন। তবে প্রতিবার জামিনের পর নতুন মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় জামিন দেওয়ার আবেদনও জানান তিনি।

তবে শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে গণঅধিকার পরিষদের কর্মী বদরুল ইসলাম সায়মন গুলিবিদ্ধ হন। পরে এ ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে ২০২৫ সালের ২৯ এপ্রিল পল্টন থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৫ জনকে আসামি করা হয়।

এর আগে ২০২৪ সালের ৩ অক্টোবর রাতে সমীর চন্দকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন বলে আদালতে জানান তার আইনজীবী।

এমডিএএ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow