হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৭

মাদারীপুরে গ্রেফতার হত্যা মামলার দুই আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে আরও সাত যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৯ জুন) রাতে শহরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতারের পর এ ঘটনা ঘটে। এসময় আসামিপক্ষের লোকজন থানা ঘেরাও ও অবরুদ্ধ করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং সাতজনকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, শহরের বাদামতলা এলাকার সবুজকে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়। একই সঙ্গে নতুন মাদারীপুর এলাকার আরিফ চৌকিদারকেও গ্রেফতার করে পুলিশ। তাদের গ্রেফতারের সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি আরিফ চৌকিদারের বিরুদ্ধে থাকা ওয়ারেন্ট দেখতে চান। এ নিয়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ দুজনকে সদর থানায় নিয়ে আসে। এসময় আসামিপক্ষের লোকজন থানা ঘেরাও ও অবরুদ্ধ করার চেষ্টা করে। পরে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে আরও সাত জনকে থানার সামনে থেকে আটক করা হয়। আটকরা হলেন- শান্ত ঢালী (২০), সালমান ঢালী (১৯), আবির ঢালী (১৯), আজিম ঢালী (১৮), সাহেব বে

হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৭

মাদারীপুরে গ্রেফতার হত্যা মামলার দুই আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে আরও সাত যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ জুন) রাতে শহরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতারের পর এ ঘটনা ঘটে। এসময় আসামিপক্ষের লোকজন থানা ঘেরাও ও অবরুদ্ধ করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং সাতজনকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, শহরের বাদামতলা এলাকার সবুজকে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়। একই সঙ্গে নতুন মাদারীপুর এলাকার আরিফ চৌকিদারকেও গ্রেফতার করে পুলিশ। তাদের গ্রেফতারের সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি আরিফ চৌকিদারের বিরুদ্ধে থাকা ওয়ারেন্ট দেখতে চান। এ নিয়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ দুজনকে সদর থানায় নিয়ে আসে। এসময় আসামিপক্ষের লোকজন থানা ঘেরাও ও অবরুদ্ধ করার চেষ্টা করে। পরে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে আরও সাত জনকে থানার সামনে থেকে আটক করা হয়।

হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৭

আটকরা হলেন- শান্ত ঢালী (২০), সালমান ঢালী (১৯), আবির ঢালী (১৯), আজিম ঢালী (১৮), সাহেব বেপারী (১৭) সহ সাতজন। তাদের সবার বাড়ি নতুন মাদারীপুর এলাকায়।

এদিকে গ্রেফতার ও আটকদের স্বজন ও সমর্থকরা সদর থানায় জড়ো হয়ে আসামিদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুরো থানা এলাকাকে নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে ফেলেন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরিফ ও সবুজ নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও সাতজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow