হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে মো. হোসেন নামের এক ট্রাকচালক গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে। নির্ধারিত দিনে মামলার আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আদালতে হাজির করতে না পারায় বিচারক আগামী ২৬ জুলাই শুনানির নতুন তারিখ ধার্য করেন। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানি হওয়ার কথা ছিল। তবে এদিন কারাগারে থাকা আসামি পলককে আদালতে হাজির করা সম্ভব হয়নি। এ অবস্থায় রাষ্ট্রপক্ষ শুনানি পেছানোর আবেদন জানায়। আদালত আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য ২৬ জুলাই দিন ধার্য করেন। মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাকচালক মো. হোসেন। ঘটনার দিন তিনি গাবতলীতে ট্রাক রেখে নিজ বাসায় ফিরছিলেন। পথে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় একই বছরের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন
জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে মো. হোসেন নামের এক ট্রাকচালক গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে।
নির্ধারিত দিনে মামলার আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আদালতে হাজির করতে না পারায় বিচারক আগামী ২৬ জুলাই শুনানির নতুন তারিখ ধার্য করেন।
বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানি হওয়ার কথা ছিল। তবে এদিন কারাগারে থাকা আসামি পলককে আদালতে হাজির করা সম্ভব হয়নি।
এ অবস্থায় রাষ্ট্রপক্ষ শুনানি পেছানোর আবেদন জানায়। আদালত আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য ২৬ জুলাই দিন ধার্য করেন।
মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাকচালক মো. হোসেন। ঘটনার দিন তিনি গাবতলীতে ট্রাক রেখে নিজ বাসায় ফিরছিলেন। পথে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় একই বছরের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজীব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টুসহ আরও অনেকে।
বর্তমানে মামলাটিতে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন কারাগারে রয়েছেন। এছাড়া ১০ জন আসামি আদালতের দেওয়া জামিনে আছেন।
এমডিএএ/এমকেআর
What's Your Reaction?