হবিগঞ্জের চার আসনেই বিএনপির বাজিমাত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের চারটি আসনেই বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন। প্রতিটি আসনেই বিপুল পরিমাণ ভোট পেয়েছেন তারা। ঘোষিত ফলাফল অনুযায়ী, হবিগঞ্জ-১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়া। তিনি পেয়েছেন এক লাখ ১১ হাজার ৯৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী (রিকশা) মাওলানা সিরাজুল ইসলাম পেয়েছেন ৫৬ হাজার ১৩২ ভোট। হবিগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বিজয়ী হয়েছেন। তিনি এক লাখ ২৬ হাজার ৫৮৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৭৬২ ভোট। হবিগঞ্জ-৩ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। তিনি ভোট পেয়েছেন এক লাখ ৪২ হাজার ৩৪৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী কাজী মহসিন আহমদ। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ৪৫ হাজার ৫৬৮ ভোট পেয়েছেন। হবিগঞ্জ-৪ আসনের বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী সৈয়দ মো. ফয়সল। তিনি পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন

হবিগঞ্জের চার আসনেই বিএনপির বাজিমাত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের চারটি আসনেই বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছেন। প্রতিটি আসনেই বিপুল পরিমাণ ভোট পেয়েছেন তারা।

ঘোষিত ফলাফল অনুযায়ী, হবিগঞ্জ-১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়া। তিনি পেয়েছেন এক লাখ ১১ হাজার ৯৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী (রিকশা) মাওলানা সিরাজুল ইসলাম পেয়েছেন ৫৬ হাজার ১৩২ ভোট।

হবিগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বিজয়ী হয়েছেন। তিনি এক লাখ ২৬ হাজার ৫৮৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৭৬২ ভোট।

হবিগঞ্জ-৩ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। তিনি ভোট পেয়েছেন এক লাখ ৪২ হাজার ৩৪৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী কাজী মহসিন আহমদ। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ৪৫ হাজার ৫৬৮ ভোট পেয়েছেন।

হবিগঞ্জ-৪ আসনের বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী সৈয়দ মো. ফয়সল। তিনি পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী (মোমবাতি) আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow