হবিগঞ্জের দুই আসনে বিএনপি প্রার্থীরা জয়ী

হবিগঞ্জের ২টি আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থীরা। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এমন তথ্য পাওয়া গেছে। জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ ফল ঘোষণা করেন। হবিগঞ্জ-১ আসনে ১৭৭টি কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ড. রেজা কিবরিয়া ধানের শীষ প্রতীকে ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সিরাজুল ইসলাম মিরপুরে রিকশা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ২৪৫ ভোট। হবিগঞ্জ-২ আসনে ১৫১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষের প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান ১ লাখ ২৫ হাজার ২০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ পেয়েছেন ৬৩ হাজার ৩১১ ভোট। সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএন/জেআইএম

হবিগঞ্জের দুই আসনে বিএনপি প্রার্থীরা জয়ী

হবিগঞ্জের ২টি আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থীরা। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এমন তথ্য পাওয়া গেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ ফল ঘোষণা করেন।

হবিগঞ্জ-১ আসনে ১৭৭টি কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ড. রেজা কিবরিয়া ধানের শীষ প্রতীকে ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সিরাজুল ইসলাম মিরপুরে রিকশা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ২৪৫ ভোট।

হবিগঞ্জ-২ আসনে ১৫১টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষের প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান ১ লাখ ২৫ হাজার ২০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ পেয়েছেন ৬৩ হাজার ৩১১ ভোট।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow