হরমুজে শুধু ভারতীয়দের ওপর হামলা হচ্ছে, বাঁচার আকুতি নাবিকদের

ইরান ও হরমুজ প্রণালির কাছাকাছি শুধু ভারতীয়রা হামলার লক্ষ্যবস্তু হচ্ছেন বলে জানিয়েছেন দেশটির আটকে পড়া নাবিকরা। তারা জরুরি সহায়তার আবেদন জানিয়ে বলেছেন, ওই অঞ্চলে তাদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে ভারতীয় নাবিকদের উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়। তারা দাবি করেন, ভারতীয় নাবিক বহনকারী জাহাজগুলোই বারবার হামলার শিকার হচ্ছে। এক ভিডিওতে এক নাবিক বলেন, এখানকার পরিস্থিতি খুবই খারাপ। শুধু ভারতীয় নাবিক থাকা জাহাজগুলোতেই হামলা হচ্ছে। আমরা কেন অন্যের যুদ্ধে জড়িয়ে পড়বো? আমরা সামরিক বাহিনীর সদস্য নই। আমরা চুক্তিভিত্তিক সমুদ্রযাত্রী। বিশ্বব্যাপী তেল পরিবহন ও বাণিজ্যে সহায়তা করছি। তিনি আরও বলেন, আমরা সৈনিক নই। আমরা কাজ করতে এসেছি। তাহলে আমাদের ওপর হামলা কেন? আমাদের অপরাধ কী? ওই নাবিক জানান, সম্প্রতি যে জাহাজে হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন, তিনি আগে সেই জাহাজেই কাজ করেছিলেন। আমি জাহাজটির ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, ওমানে জাহাজটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। গত সপ্তাহে ম্যারিভেক্স নামের একটি নিষেধাজ্ঞার আওতায় থাকা তেলবাহী জ

হরমুজে শুধু ভারতীয়দের ওপর হামলা হচ্ছে, বাঁচার আকুতি নাবিকদের

ইরান ও হরমুজ প্রণালির কাছাকাছি শুধু ভারতীয়রা হামলার লক্ষ্যবস্তু হচ্ছেন বলে জানিয়েছেন দেশটির আটকে পড়া নাবিকরা। তারা জরুরি সহায়তার আবেদন জানিয়ে বলেছেন, ওই অঞ্চলে তাদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে ভারতীয় নাবিকদের উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়। তারা দাবি করেন, ভারতীয় নাবিক বহনকারী জাহাজগুলোই বারবার হামলার শিকার হচ্ছে।

এক ভিডিওতে এক নাবিক বলেন, এখানকার পরিস্থিতি খুবই খারাপ। শুধু ভারতীয় নাবিক থাকা জাহাজগুলোতেই হামলা হচ্ছে। আমরা কেন অন্যের যুদ্ধে জড়িয়ে পড়বো? আমরা সামরিক বাহিনীর সদস্য নই। আমরা চুক্তিভিত্তিক সমুদ্রযাত্রী। বিশ্বব্যাপী তেল পরিবহন ও বাণিজ্যে সহায়তা করছি।

তিনি আরও বলেন, আমরা সৈনিক নই। আমরা কাজ করতে এসেছি। তাহলে আমাদের ওপর হামলা কেন? আমাদের অপরাধ কী?

ওই নাবিক জানান, সম্প্রতি যে জাহাজে হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন, তিনি আগে সেই জাহাজেই কাজ করেছিলেন। আমি জাহাজটির ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, ওমানে জাহাজটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

গত সপ্তাহে ম্যারিভেক্স নামের একটি নিষেধাজ্ঞার আওতায় থাকা তেলবাহী জাহাজের ভারতীয় ক্রুরা জরুরি বার্তা পাঠিয়ে জানান, ওমান উপকূলের কাছে হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং তা ডুবে যেতে শুরু করে। তারা দ্রুত সহায়তার আবেদন জানান।

খবরে বলা হয়েছে, ওমান উপকূলের কাছে ভারতীয় নাবিকবাহী কয়েকটি পালাউ-পতাকাবাহী তেলবাহী জাহাজে মার্কিন বাহিনী হামলা চালায়। এসব হামলার একটিতে তিন ভারতীয় নাবিক নিহত হন। এছাড়া ২৪ জন ভারতীয় নাবিক থাকা আরেকটি জাহাজও হামলার শিকার হলেও পরে তাদের উদ্ধার করা হয়।

হামলার সময় পাঠানো এক বার্তায় এক নাবিক বলেন, মার্কিন নৌবাহিনীর হামলায় আমাদের ইঞ্জিন কক্ষে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। জাহাজের নিচে বড় ছিদ্র হয়েছে। ২৪ জন ক্রুই ভারতীয়। দ্রুত সাহায্য করুন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন থেকে উড্ডয়ন করা একটি এফ/এ-১৮ যুদ্ধবিমান একটি জাহাজের ইঞ্জিন ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে লক্ষ্য করে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানি বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত ছিল এবং সেটিকে অচল করাই ছিল হামলার উদ্দেশ্য।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত যুক্তরাষ্ট্রকে তার আইনবহির্ভূত কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনা। এসব পদক্ষেপ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে এবং সমুদ্রপথে অবাধ চলাচলকেও বিপন্ন করছে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow