হরমুজ অবরোধে ৬৫ জাহাজ ঘুরিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালিতে চলমান অবরোধ অভিযানে এখন পর্যন্ত ৬১টি বাণিজ্যিক জাহাজকে পথ পরিবর্তনে বাধ্য করা হয়েছে। পাশাপাশি আরও চারটি জাহাজ অচল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।  রোববার সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানায়, ইরানের বিরুদ্ধে চলমান এই নৌ অবরোধ কার্যকর রাখতে বর্তমানে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। খবর আল-জাজিরার।  মার্কিন সামরিক বাহিনীর দাবি, এসব পদক্ষেপের লক্ষ্য হলো ইরানি বন্দরগুলোতে জাহাজ প্রবেশ বা সেখান থেকে বের হওয়া ঠেকানো। এ অভিযানের অংশ হিসেবে সাম্প্রতিক দিনগুলোতে একাধিক তেলবাহী জাহাজও লক্ষ্যবস্তু হয়েছে। গত এপ্রিল থেকে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এরপর থেকেই বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

হরমুজ অবরোধে ৬৫ জাহাজ ঘুরিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালিতে চলমান অবরোধ অভিযানে এখন পর্যন্ত ৬১টি বাণিজ্যিক জাহাজকে পথ পরিবর্তনে বাধ্য করা হয়েছে। পাশাপাশি আরও চারটি জাহাজ অচল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। 

রোববার সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানায়, ইরানের বিরুদ্ধে চলমান এই নৌ অবরোধ কার্যকর রাখতে বর্তমানে ২০টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। খবর আল-জাজিরার। 

মার্কিন সামরিক বাহিনীর দাবি, এসব পদক্ষেপের লক্ষ্য হলো ইরানি বন্দরগুলোতে জাহাজ প্রবেশ বা সেখান থেকে বের হওয়া ঠেকানো। এ অভিযানের অংশ হিসেবে সাম্প্রতিক দিনগুলোতে একাধিক তেলবাহী জাহাজও লক্ষ্যবস্তু হয়েছে।

গত এপ্রিল থেকে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এরপর থেকেই বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow