হরমুজ দিয়ে ইরাকের তেল আনতে জাহাজ খুঁজছে চীন-ভারতের শোধনাগার
চীনা ও ভারতীয় কয়েকটি তেল শোধনাগার হরমুজ প্রণালি দিয়ে ইরাকের অপরিশোধিত তেল আনার জন্য জাহাজ খুঁজেছে। চলতি সপ্তাহে ইরাকের বসরা তেল টার্মিনাল থেকে তেল আনার জন্য জাহাজ খোজা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। সূত্রগুলো জানিয়েছে, বসরা শোধনাগার তেলে বড় ধরনের মূল্যছাড় থাকায় এসব শোধনাগার আগ্রহ দেখিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো জাহাজ চূড়ান্তভাবে ভাড়া করা হয়নি। হরমুজ প্রণালিতে প্রবেশের ঝুঁকি নিয়ে জাহাজ মালিকদের মধ্যে উদ্বেগ থাকায় তারা সেখানে যেতে সতর্কতা অবলম্বন করছেন। আরও পড়ুন তেলের দামে বড় ছাড় দিচ্ছে ইরাক, হরমুজ দিয়ে পরিবহনে আছে শর্ত ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণনকারী প্রতিষ্ঠান SOMO আগস্টে উত্তোলনের জন্য বসরা হেভি ও বসরা মিডিয়াম অপরিশোধিত তেলের ক্ষেত্রে ব্যারেলপ্রতি প্রায় ৩০ ডলার পর্যন্ত ছাড়ের প্রস্তাব দিয়েছে। কে-প্লারের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে মাত্র ছয়টি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি থেকে বের হয়েছে। এখন পর্যন্ত ২১টি জাহাজ প্রণালিতে প্রবেশ করেছে, যার অধিকাংশই ইরানি রুট ব্যবহার করেছে। ২৮ ফেব্রুয়ারি ইরান জলপথটি বন্ধ করে দেওয়ার আগে প্রতিদিন প্রায় ১৩০ থেকে ১
চীনা ও ভারতীয় কয়েকটি তেল শোধনাগার হরমুজ প্রণালি দিয়ে ইরাকের অপরিশোধিত তেল আনার জন্য জাহাজ খুঁজেছে। চলতি সপ্তাহে ইরাকের বসরা তেল টার্মিনাল থেকে তেল আনার জন্য জাহাজ খোজা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সূত্রগুলো জানিয়েছে, বসরা শোধনাগার তেলে বড় ধরনের মূল্যছাড় থাকায় এসব শোধনাগার আগ্রহ দেখিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো জাহাজ চূড়ান্তভাবে ভাড়া করা হয়নি। হরমুজ প্রণালিতে প্রবেশের ঝুঁকি নিয়ে জাহাজ মালিকদের মধ্যে উদ্বেগ থাকায় তারা সেখানে যেতে সতর্কতা অবলম্বন করছেন।
ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণনকারী প্রতিষ্ঠান SOMO আগস্টে উত্তোলনের জন্য বসরা হেভি ও বসরা মিডিয়াম অপরিশোধিত তেলের ক্ষেত্রে ব্যারেলপ্রতি প্রায় ৩০ ডলার পর্যন্ত ছাড়ের প্রস্তাব দিয়েছে।
কে-প্লারের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে মাত্র ছয়টি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি থেকে বের হয়েছে। এখন পর্যন্ত ২১টি জাহাজ প্রণালিতে প্রবেশ করেছে, যার অধিকাংশই ইরানি রুট ব্যবহার করেছে।
২৮ ফেব্রুয়ারি ইরান জলপথটি বন্ধ করে দেওয়ার আগে প্রতিদিন প্রায় ১৩০ থেকে ১৪০টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করত।
কেএম
What's Your Reaction?
