হরমুজ প্রণালিতে টোলসহ নতুন ব্যবস্থাপনা কার্যকর করতে চায় ইরান

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর নতুন শর্ত আরোপের ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এখন সময় এসেছে প্রণালির জন্য নতুন সামুদ্রিক ব্যবস্থাপনা কার্যকর করার। তার মতে, নতুন ব্যবস্থার অধীনে শুধুমাত্র আইআরজিসির নৌবাহিনীর অনুমোদন পাওয়া বাণিজ্যিক জাহাজগুলো নির্ধারিত রুটে চলাচল করতে পারবে এবং এজন্য নির্ধারিত ফি বা টোল দিতে হবে। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানি জাহাজ চলাচলে কোনো বাধা সৃষ্টি করে, তাহলে এই পরিস্থিতি দ্রুত পরিবর্তন করা হতে পারে। এদিকে খাতাম আল-আনম্বিয়ার সদরদপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানি জাহাজের পূর্ণ স্বাধীন চলাচলের ওপর বিধিনিষেধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত এই প্রণালিকে ইরান কৌশলগতভাবে ব্যবহার করতে চাইছে। সূত্র: আল-জাজিরা এমএসএম

হরমুজ প্রণালিতে টোলসহ নতুন ব্যবস্থাপনা কার্যকর করতে চায় ইরান

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর নতুন শর্ত আরোপের ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এখন সময় এসেছে প্রণালির জন্য নতুন সামুদ্রিক ব্যবস্থাপনা কার্যকর করার।

তার মতে, নতুন ব্যবস্থার অধীনে শুধুমাত্র আইআরজিসির নৌবাহিনীর অনুমোদন পাওয়া বাণিজ্যিক জাহাজগুলো নির্ধারিত রুটে চলাচল করতে পারবে এবং এজন্য নির্ধারিত ফি বা টোল দিতে হবে।

তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানি জাহাজ চলাচলে কোনো বাধা সৃষ্টি করে, তাহলে এই পরিস্থিতি দ্রুত পরিবর্তন করা হতে পারে।

এদিকে খাতাম আল-আনম্বিয়ার সদরদপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানি জাহাজের পূর্ণ স্বাধীন চলাচলের ওপর বিধিনিষেধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত এই প্রণালিকে ইরান কৌশলগতভাবে ব্যবহার করতে চাইছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow