হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়েছে একটি পণ্যবাহী জাহাজ। অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা মেরিটাইম অ্যান্ড কোস্টগার্ড এজেন্সি (ইউকেএমটিও)। বৃহস্পতিবার (২৫ জুন) প্রকাশিত এক বার্তায় সংস্থাটি জানায়, জাহাজটির ডান পাশ দিয়ে একটি অজ্ঞাত বস্তু আঘাত হানে, যার ফলে নিয়ন্ত্রণ কক্ষের অংশে ক্ষয়ক্ষতি হয়েছে। ইউকেএমটিওর তথ্যমতে, জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন যে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো ক্ষতিও হয়নি। সংস্থাটি আরও জানায়, ঘটনাটি ঘটেছে ওমানের দাহিত এলাকার দক্ষিণ-পূর্বে প্রায় ৭.৫ নটিক্যাল মাইল (প্রায় ১৪ কিলোমিটার) দূরে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ, যার মাধ্যমে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। সাম্প্রতিক সময়ে এ জলপথে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই জাহাজটিতে এই হামলার ঘটনা ঘটল। তবে এখন পর্যন্ত কে বা কারা ওই প্রজেক্টাইল নিক্ষেপ করেছে, কিংবা এর উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়েছে একটি পণ্যবাহী জাহাজ। অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা মেরিটাইম অ্যান্ড কোস্টগার্ড এজেন্সি (ইউকেএমটিও)। বৃহস্পতিবার (২৫ জুন) প্রকাশিত এক বার্তায় সংস্থাটি জানায়, জাহাজটির ডান পাশ দিয়ে একটি অজ্ঞাত বস্তু আঘাত হানে, যার ফলে নিয়ন্ত্রণ কক্ষের অংশে ক্ষয়ক্ষতি হয়েছে। ইউকেএমটিওর তথ্যমতে, জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন যে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো ক্ষতিও হয়নি। সংস্থাটি আরও জানায়, ঘটনাটি ঘটেছে ওমানের দাহিত এলাকার দক্ষিণ-পূর্বে প্রায় ৭.৫ নটিক্যাল মাইল (প্রায় ১৪ কিলোমিটার) দূরে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ, যার মাধ্যমে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। সাম্প্রতিক সময়ে এ জলপথে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই জাহাজটিতে এই হামলার ঘটনা ঘটল। তবে এখন পর্যন্ত কে বা কারা ওই প্রজেক্টাইল নিক্ষেপ করেছে, কিংবা এর উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র : এএফপি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow