হরমুজ প্রণালিতে প্রবেশে বাধা, ফিরে গেল ২ ভারতীয় জাহাজ
হরমুজ প্রণালি আংশিকভাবে পুনরায় চালু হওয়ার খবরে সে দিকে অগ্রসর হয় কয়েকটি দেশের পতাকাবাহী জাহাজ। কিন্তু আজ শনিবার ফের প্রণালিটি বন্ধ করে দেয় ইরান। এর মধ্যেই খবর এলো, দুটি জাহাজকে পথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর প্রবেশের অনুমতি না দেওয়ায় জাহাজ দুটি ফিরে যায়।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় পতাকাবাহী কার্গো জাহাজ জাগ আরনাভ এবং তেলবাহী ট্যাঙ্কার সানমার হেরাল্ডকে নির্ধারিত রুটে চলার সময় হরমুজ প্রণালিতে ঢুকতে নিষেধ করা হয়। এরপর জাহাজ দুটি গতি কমিয়ে দিক পরিবর্তন করে ফিরে যায়।
জাহাজ ট্র্যাকিং সাইট ম্যারিন ট্র্যাফিকের তথ্য অনুযায়ী, জাহাজ দুটি লারাক দ্বীপ অতিক্রম করার পরই ইউ-টার্ন নেয়।
বিশেষ করে সানমার হেরাল্ডের ড্রাফট ২১ মিটার দেখা গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে এটি পূর্ণ তেল বোঝাই অবস্থায় ছিল। সাম্প্রতিক ট্র্যাকিং ডেটা বলছে, জাহাজটি সম্ভবত ইরাক থেকে তেল বহন করছিল।
এর আগে ব্রিটিশ সমুদ্রবিষয়ক সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, একটি জাহাজে ইরানি বাহিনী গুলি চালিয়েছে। তবে সানমার হেরাল্ডই সেই ট্যাঙ্কার কি না তা এখনো নিশ্চিত নয়।