হরমুজ প্রণালি ইস্যুতে ইরান ও ওমানের সমঝোতা প্রায় চূড়ান্ত

হরমুজ প্রণালি আবার চালু করতে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইরান জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের রুটের অবস্থান নিয়ে দুই দেশ একমত হয়েছে এবং চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। খবর আলজাজিরার। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে। তিনি জানান, যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমাধানই তার অগ্রাধিকার। অন্যদিকে, ইয়েমেনের হুতি গোষ্ঠী দাবি করেছে, তারা লোহিত সাগরের ইয়ানবু বন্দরের কাছে এবং এডেন উপসাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। তবে এ দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া দক্ষিণ লেবাননে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, মাজদাল সেলেম শহরে বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর এই হামলা চালানো হয়েছে।  

হরমুজ প্রণালি ইস্যুতে ইরান ও ওমানের সমঝোতা প্রায় চূড়ান্ত

হরমুজ প্রণালি আবার চালু করতে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইরান জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের রুটের অবস্থান নিয়ে দুই দেশ একমত হয়েছে এবং চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। খবর আলজাজিরার।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে। তিনি জানান, যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমাধানই তার অগ্রাধিকার।

অন্যদিকে, ইয়েমেনের হুতি গোষ্ঠী দাবি করেছে, তারা লোহিত সাগরের ইয়ানবু বন্দরের কাছে এবং এডেন উপসাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। তবে এ দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ছাড়া দক্ষিণ লেবাননে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, মাজদাল সেলেম শহরে বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর এই হামলা চালানো হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow