হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

ইরানের বন্দর ও তেল পরিবহনের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ লঙ্ঘন করা হলে তা সহ্য করা হবে না বলে ভারতের শীর্ষ কূটনীতিককে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে ভারত জানিয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক অভিযানে তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন রুবিও। আলোচনায় হরমুজ প্রণালির সাম্প্রতিক পরিস্থিতি গুরুত্ব পায়। বিবৃতিতে বলা হয়, ফোনালাপে রুবিও জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালিতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে নিয়োজিত মার্কিন বাহিনীর নির্দেশনা সব বাণিজ্যিক জাহাজকে অবিলম্বে মেনে চলতে হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ লঙ্ঘন এবং অবৈধভাবে ইরানি তেল পরিবহনের কোনো প্রচেষ্টা বরদাশত করা হবে না। এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জয়শঙ্কর জানান, রুবিওর সঙ্গে আলোচনায় তিনি ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার ঘটনায় ভারতের কড়া প্রতিবাদ জানিয়েছেন। তিনি লেখেন, উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় ভারতে

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

ইরানের বন্দর ও তেল পরিবহনের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ লঙ্ঘন করা হলে তা সহ্য করা হবে না বলে ভারতের শীর্ষ কূটনীতিককে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে ভারত জানিয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক অভিযানে তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, শনিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন রুবিও। আলোচনায় হরমুজ প্রণালির সাম্প্রতিক পরিস্থিতি গুরুত্ব পায়।

বিবৃতিতে বলা হয়, ফোনালাপে রুবিও জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালিতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে নিয়োজিত মার্কিন বাহিনীর নির্দেশনা সব বাণিজ্যিক জাহাজকে অবিলম্বে মেনে চলতে হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ লঙ্ঘন এবং অবৈধভাবে ইরানি তেল পরিবহনের কোনো প্রচেষ্টা বরদাশত করা হবে না।

এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জয়শঙ্কর জানান, রুবিওর সঙ্গে আলোচনায় তিনি ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার ঘটনায় ভারতের কড়া প্রতিবাদ জানিয়েছেন।

তিনি লেখেন, উপসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় ভারতের তীব্র প্রতিবাদ পুনর্ব্যক্ত করেছি। বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে এ ধরনের প্রাণঘাতী পদক্ষেপ কোনোভাবেই ন্যায্য নয়।

একই দিন নয়াদিল্লিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে ভারত সরকার। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো তাকে তলব করে দেশটি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, চলতি সপ্তাহে তারা গিনি-বিসাউয়ের পতাকাবাহী এম/টি জলবীর, পালাউয়ের পতাকাবাহী ট্যাংকার এম/টি ম্যারিভেক্স এবং এম/টি সেত্তেবেলো নামের তিনটি ট্যাংকারের কার্যক্রম অকার্যকর করে দেয়। যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজগুলো ইরানি তেল পরিবহনের চেষ্টা করছিল।

সূত্র : মিডল ইস্ট মনিটর 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow