হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ
ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না। এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের ব্যবস্থাপনাতেই পরিচালিত হবে। খবর রয়টার্সের। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসান নিয়ে অনুষ্ঠিত আলোচনা শেষে তিনি এ মন্তব্য করেন। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় এই আলোচনা অনুষ্ঠিত হয়। গালিবাফ বলেন, হরমুজ প্রণালি, লেবানন পরিস্থিতি, ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ অবমুক্তির বিষয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি আরও বলেন, সামরিক সাফল্যকে স্থায়ী ও কার্যকর করতে কূটনীতি অপরিহার্য। যুদ্ধক্ষেত্রে অর্জিত সাফল্য রাজনৈতিক ও আইনগত স্বীকৃতি না পেলে তার পূর্ণ সুফল পাওয়া যায় না। গালিবাফ বলেন, আলোচনা ও দরকষাকষিও সংগ্রামের একটি অংশ। তাই সামরিক ও কূটনৈতিক কর্মকাণ্ডকে পরস্পরের বিরোধী হিসেবে দেখার সুযোগ নেই। তিনি দাবি করেন, সুইজারল্যান্ডের এই বৈঠক থেকে ইরান গুরুত্বপূর্ণ কিছু অর্জন করেছে এবং ভবিষ্যতে তার প্রভাব আঞ্চলিক রাজনীতিতেও পড়বে।
ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না। এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের ব্যবস্থাপনাতেই পরিচালিত হবে। খবর রয়টার্সের।
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসান নিয়ে অনুষ্ঠিত আলোচনা শেষে তিনি এ মন্তব্য করেন। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় এই আলোচনা অনুষ্ঠিত হয়।
গালিবাফ বলেন, হরমুজ প্রণালি, লেবানন পরিস্থিতি, ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ অবমুক্তির বিষয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।
তিনি আরও বলেন, সামরিক সাফল্যকে স্থায়ী ও কার্যকর করতে কূটনীতি অপরিহার্য। যুদ্ধক্ষেত্রে অর্জিত সাফল্য রাজনৈতিক ও আইনগত স্বীকৃতি না পেলে তার পূর্ণ সুফল পাওয়া যায় না।
গালিবাফ বলেন, আলোচনা ও দরকষাকষিও সংগ্রামের একটি অংশ। তাই সামরিক ও কূটনৈতিক কর্মকাণ্ডকে পরস্পরের বিরোধী হিসেবে দেখার সুযোগ নেই।
তিনি দাবি করেন, সুইজারল্যান্ডের এই বৈঠক থেকে ইরান গুরুত্বপূর্ণ কিছু অর্জন করেছে এবং ভবিষ্যতে তার প্রভাব আঞ্চলিক রাজনীতিতেও পড়বে।
What's Your Reaction?