হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড সেন্টকম জানিয়েছে, শনিবার (২০ জুন) হরমুজ প্রণালি দিয়ে ৫৫টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে। এসব জাহাজে ১ কোটি ৭০ লাখের বেশি ব্যারেল তেল এবং বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা হয়েছে। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নির্ধারিত আন্তর্জাতিক নৌপথ পুরো সময় নিরাপদ ছিল। বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মার্কিন বাহিনী এখনো ওই অঞ্চলে দায়িত্ব পালন করছে। এদিকে এর আগে ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ঘোষণা দেয়, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকায় তারা হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। তবে সেন্টকমের সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে এবং বিপুল পরিমাণ তেল পরিবহন অব্যাহত আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow