হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানকে বার্তা দিল চীন
হরমুজ প্রণালি নিয়ে বার্তা দিয়েছে চীন। দেশটি চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে। সোমবার (১৩ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এ আহ্বান জানান। খবর রয়টার্সের। তিনি বলেন, ইরান-সংকটের প্রেক্ষাপটে সংশ্লিষ্ট পক্ষগুলো যেন অস্থায়ী যুদ্ধবিরতি মেনে চলে এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে। চীন আশা করে, কোনো পক্ষই পুনরায় সংঘাত শুরু করবে না এবং সবাই শান্তিপূর্ণ সমাধানের পথেই এগিয়ে যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই সংকট সমাধানে চীন ‘ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা’ রাখতে প্রস্তুত রয়েছে। পাকিস্তানের রাজধানীতে শুরু হওয়া প্রাথমিক আলোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই উদ্যোগ উত্তেজনা কমানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে। এদিকে ইসলামাবাদ শান্তি আলোচনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, সমঝোতার এক ধাপ দূরে ছিল যুক্তরাষ্ট্র-ইরান। দুই দেশ ইসলামাবাদে একটি সম্ভাব্য ‘সমঝোতা স্মারক (এমওইউ)’ চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সোমবার (১৩ এপ্রিল) আলজাজিরার এক প
হরমুজ প্রণালি নিয়ে বার্তা দিয়েছে চীন। দেশটি চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে। সোমবার (১৩ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এ আহ্বান জানান। খবর রয়টার্সের।
তিনি বলেন, ইরান-সংকটের প্রেক্ষাপটে সংশ্লিষ্ট পক্ষগুলো যেন অস্থায়ী যুদ্ধবিরতি মেনে চলে এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে। চীন আশা করে, কোনো পক্ষই পুনরায় সংঘাত শুরু করবে না এবং সবাই শান্তিপূর্ণ সমাধানের পথেই এগিয়ে যাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই সংকট সমাধানে চীন ‘ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা’ রাখতে প্রস্তুত রয়েছে। পাকিস্তানের রাজধানীতে শুরু হওয়া প্রাথমিক আলোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই উদ্যোগ উত্তেজনা কমানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে।
এদিকে ইসলামাবাদ শান্তি আলোচনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, সমঝোতার এক ধাপ দূরে ছিল যুক্তরাষ্ট্র-ইরান। দুই দেশ ইসলামাবাদে একটি সম্ভাব্য ‘সমঝোতা স্মারক (এমওইউ)’ চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সোমবার (১৩ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গত ৪৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অত্যন্ত নিবিড় আলোচনা অনুষ্ঠিত হয় এবং দুই দেশ চুক্তির ‘একেবারে কাছাকাছি’ অবস্থানে ছিল।
তবে আলোচনার শেষ পর্যায়ে এসে বিভিন্ন জটিলতা দেখা দেয় বলে উল্লেখ করেন তিনি। আরাগচি অভিযোগ করেন, আলোচনায় ‘অতিরিক্ত দাবি, বারবার শর্ত পরিবর্তন এবং অচলাবস্থা’ তৈরি করা হয়। তিনি বলেন, ইতিহাস থেকেত কোনো শিক্ষা নেওয়া হয়নি। সদিচ্ছা সদিচ্ছাই জন্ম দেয়, আর শত্রুতা শত্রুতাই সৃষ্টি করে।
What's Your Reaction?