হলি ক্রসে আনন্দের বন্যা

প্রকাশ হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। ফল প্রকাশ ঘিরে রাজধানীর উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ অপেক্ষা শেষে কাঙ্ক্ষিত ফল হাতে পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। সোমবার (১০ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বইছে আনন্দের বন্যা। দুপুর ১২টার পরতেজগাঁওয়ের হলিক্রস কলেজ প্রাঙ্গণে উচ্চমাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীরা একে একে এসে হাজির হন। বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল না জানানো হলেও উপস্থিত শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখে বিদ্যালয়ে আসতে শুরু করেন। এসময় বন্ধু-বান্ধব আর অভিভাবকরা একসঙ্গে আনন্দে মেতে উঠেন। শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। এসএসসি

হলি ক্রসে আনন্দের বন্যা

প্রকাশ হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। ফল প্রকাশ ঘিরে রাজধানীর উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ অপেক্ষা শেষে কাঙ্ক্ষিত ফল হাতে পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস।

সোমবার (১০ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বইছে আনন্দের বন্যা। দুপুর ১২টার পরতেজগাঁওয়ের হলিক্রস কলেজ প্রাঙ্গণে উচ্চমাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীরা একে একে এসে হাজির হন। বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল না জানানো হলেও উপস্থিত শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখে বিদ্যালয়ে আসতে শুরু করেন। এসময় বন্ধু-বান্ধব আর অভিভাবকরা একসঙ্গে আনন্দে মেতে উঠেন।

শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। সেক্ষেত্রে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার এসএসসির ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

এদিকে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৫ সালের চেয়ে এবার পাসের হার কমেছে।

গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ বোর্ডে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৩৯ হাজার ৩২ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ কমেছে।

কেআর/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow