হাঁস-মুরগিসহ ১৮০০ পশুকে চিকিৎসা দিলো হাবিপ্রবির ক্লিনিক

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর ভেটেরিনারি টিচিং হাসপাতালের আয়োজনে গবাদি প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা ও পরামর্শ কার্যক্রমে ‘ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। এসময় ১ হাজার ৮০০ গবাদি প্রাণীকে চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিনাজপুর কাহারোল উপজেলার পূর্ব সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। সেখানে গবাদি প্রাণীর ফ্রি চিকিৎসা, পরামর্শ প্রদান এবং কৃমিমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি বিনামূল্যে কৃষকদের গবাদি প্রাণীর রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন, স্যালাইন দেওয়া হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়োজিত ক্যাম্পে স্থানীয় কৃষকদের ৪০০টি গরু, ৪০০টি ছাগল এবং ১ হাজার হাঁস-মুরগির স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। ক্যাম্পের উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান ও ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান। সভাপতিত্ব করেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়ে

হাঁস-মুরগিসহ ১৮০০ পশুকে চিকিৎসা দিলো হাবিপ্রবির ক্লিনিক

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর ভেটেরিনারি টিচিং হাসপাতালের আয়োজনে গবাদি প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা ও পরামর্শ কার্যক্রমে ‘ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। এসময় ১ হাজার ৮০০ গবাদি প্রাণীকে চিকিৎসা দেওয়া হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিনাজপুর কাহারোল উপজেলার পূর্ব সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

সেখানে গবাদি প্রাণীর ফ্রি চিকিৎসা, পরামর্শ প্রদান এবং কৃমিমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি বিনামূল্যে কৃষকদের গবাদি প্রাণীর রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন, স্যালাইন দেওয়া হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়োজিত ক্যাম্পে স্থানীয় কৃষকদের ৪০০টি গরু, ৪০০টি ছাগল এবং ১ হাজার হাঁস-মুরগির স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান ও ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান। সভাপতিত্ব করেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রকিবুল ইসলাম।

ভাইস-চ্যান্সেলর বলেন, গ্রামের প্রান্তিক কৃষকরাই দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পালিত প্রাণীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের দরজা সবসময় খোলা থাকবে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও গ্রামের দুস্থ, অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসতে হবে। মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে একটি মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী, ভেটেরিনারি সার্জন ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের উদ্দ্যেশে বলেন, গ্রামের অনেক গরীব অসহায় মানুষ রয়েছে যারা অর্থের অভাবে নিজে চিকিৎসকের কাছে যেতে পারেন না, কিন্তু বাড়ির পোষা প্রাণী অসুস্থ্য হলে সেই প্রাণীকে নিয়ে পশু চিকিৎসকদের কাছে আসেন। তাই আপনারা তাদের প্রতি আন্তরিক হয়ে পশুর চিকিৎসা দিবেন। যেন তারা তাদের পোষা প্রাণীর চিকিৎসা নিয়ে হাসি মুখে ফিরে যান।

তিনি বলেন, এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে। ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী, ভেটেরিনারি সার্জন ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা চিকিৎসাসেবা দেন।

এমদাদুল হক মিলন/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow