হাইকোর্টে একদিনে ৬১৯৯ মামলা নিষ্পত্তি, ৩ দিনে ১৩২৮৮

প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ১৪টি বিশেষ বেঞ্চে মাত্র এক কার্যদিবসে রেকর্ড সংখ্যক ৬ হাজারেরও বেশি পুরোনো সুনির্দিষ্ট ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ বিষয়টিকে দেশের বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতকরণ ও উচ্চ আদালতের মামলা জট হ্রাসে অভাবনীয় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১১ জুন) হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৬১৯৯টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। পাশাপাশি পুরোনো মামলা নিষ্পত্তি কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত তিন কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ১৩ হাজার ২৮৮টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চসমূহে দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস এবং বিচারব্যবস্থার গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে গৃহীত এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরোনো মামলা নিষ্পত্ত

হাইকোর্টে একদিনে ৬১৯৯ মামলা নিষ্পত্তি, ৩ দিনে ১৩২৮৮

প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ১৪টি বিশেষ বেঞ্চে মাত্র এক কার্যদিবসে রেকর্ড সংখ্যক ৬ হাজারেরও বেশি পুরোনো সুনির্দিষ্ট ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ বিষয়টিকে দেশের বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতকরণ ও উচ্চ আদালতের মামলা জট হ্রাসে অভাবনীয় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১১ জুন) হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৬১৯৯টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। পাশাপাশি পুরোনো মামলা নিষ্পত্তি কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত তিন কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ১৩ হাজার ২৮৮টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চসমূহে দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস এবং বিচারব্যবস্থার গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে গৃহীত এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তি করা হচ্ছে।

গত ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন বেঞ্চসমূহের বিচারপতি দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে বিশেষ এ কার্যক্রম শুরু করেন। পুরোনো মামলা নিষ্পত্তির এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এফএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow