হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

হাইকোর্টে জামিন পাওয়ার পর জেলগেট থেকে আবার আটক করা হয়েছে আওয়ামী লীগ নেতা মো. শহিদুল ইসলাম বাবু ওরফে বাবু মীরকে। তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর।  মঙ্গলবার (৯ জুন)  সকাল ১০টা ৫৫ মিনিটে ডিটেনশন মামলা নং-০১/২৫-এ জামিনের পর মাগুরা জেলা কারাগার থেকে মুক্তি পান বাবু মীর। মুক্তির পর জেলগেট থেকেই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও মাগুরা সদর থানা পুলিশের যৌথ টিম তাকে পুনরায় আটক করে। জেলগেট থেকে পুনরায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, ৫ আগস্ট-পরবর্তী একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

হাইকোর্টে জামিন পাওয়ার পর জেলগেট থেকে আবার আটক করা হয়েছে আওয়ামী লীগ নেতা মো. শহিদুল ইসলাম বাবু ওরফে বাবু মীরকে।

তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর। 

মঙ্গলবার (৯ জুন)  সকাল ১০টা ৫৫ মিনিটে ডিটেনশন মামলা নং-০১/২৫-এ জামিনের পর মাগুরা জেলা কারাগার থেকে মুক্তি পান বাবু মীর। মুক্তির পর জেলগেট থেকেই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও মাগুরা সদর থানা পুলিশের যৌথ টিম তাকে পুনরায় আটক করে।

জেলগেট থেকে পুনরায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, ৫ আগস্ট-পরবর্তী একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow