হাইমচরে আধুনিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে: এমপি শেখ ফরিদ
রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মেঘনা হলে সোমবার (৩ আগস্ট) হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকার কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি ও প্রাক্তন হিসাব মহানিয়ন্ত্রক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, হাইমচরকে একটি আধুনিক, পরিকল্পিত ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তরের লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি জানান, চাঁদপুর শহর থেকে হাইমচর পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও গতিশীল করতে দুই লেনের ৩৪ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পুরান বাজার থেকে তেলিরমোড় পর্যন্ত রিভার ড্রাইভ সড়ক নির্মাণের উদ্যোগও চলমান। এমপি মানিক বলেন, হাইমচর ইকোনমিক জোনের ১ হাজার ৪০০ একর জমিতে কৃষিভিত্তিক শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসেবা
রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মেঘনা হলে সোমবার (৩ আগস্ট) হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকার কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি ও প্রাক্তন হিসাব মহানিয়ন্ত্রক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, হাইমচরকে একটি আধুনিক, পরিকল্পিত ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তরের লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।
তিনি জানান, চাঁদপুর শহর থেকে হাইমচর পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও গতিশীল করতে দুই লেনের ৩৪ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পুরান বাজার থেকে তেলিরমোড় পর্যন্ত রিভার ড্রাইভ সড়ক নির্মাণের উদ্যোগও চলমান।
এমপি মানিক বলেন, হাইমচর ইকোনমিক জোনের ১ হাজার ৪০০ একর জমিতে কৃষিভিত্তিক শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নকে কেন্দ্র করে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে হাইমচর শুধু চাঁদপুর নয়, দেশের অন্যতম সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সমিতির বর্তমান উপদেষ্টা ও প্রাক্তন সভাপতি এজেডএম আজিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ও প্রাক্তন অতিরিক্ত সচিব ড. মো. শাহাদাৎ হোসেন এবং সহসভাপতি ও প্রাক্তন ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।
এছাড়া উপস্থিত ছিলেন- সমিতির সহসভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুখলেছুর রহমান পাটওয়ারী, প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার প্রকৌশলী আবদুর রহিম তালুকদার, ব্যবসায়ী ও সমাজসেবক মো. শাহজাহান আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. সালাউদ্দিন মামুন, কেএ ডিজাইন গ্রুপের চেয়ারম্যান মো. জিয়া উদ্দিন বাবলুসহ হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সম্পাদক ও সদস্যরা।
মতবিনিময় সভায় হাইমচরের সার্বিক উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, উন্নত ও বাসযোগ্য হাইমচর গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
What's Your Reaction?