হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা- (নিবন্ধন নং- ঢ-০৯৯৬৭) এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর নিউ ইস্কাটনস্থ বিয়াম ফাউন্ডেশনের মাল্টিপারপাস মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা- এর সাংগঠনিক সম্পাদক মু. ইব্রাহিম খলিল শামীমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও প্রাক্তন হিসাব মহানিয়ন্ত্রক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মো. মাহবুব উল আলম। বক্তব্য রাখেন সমিতির প্রাক্তন সভাপতি ও উপদেষ্টা এজেডএম আজিজুর রহমান, সিনিয়র সহ সভাপতি ড. মো. শাহাদাৎ হোসেন, সহসভাপতি নিবাস চন্দ্র মাঝি, আবদুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ আলী, কর্মসংস্থান সম্পাদক মো. জিয়াউদ্দিন বাবলু।
‘আমরা হাইমচরবাসী, হাইমচরকে ভালোবাসি’- এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ এবং ঢাকায় বসবাসরত হাইমচরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজ

অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং হাইমচর উপজেলার মানুষের পারস্পরিক ঐক্য ও জনকল্যাণমূলক কাজে সমিতির ভূমিকা নিয়ে আলোচনা করেন। ইফতারের পূর্বে দেশ, জাতি এবং হাইমচরবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
বক্তব্য শেষে উপস্থিত সুধীবৃন্দ একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।