হাইমচর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ, নতুন অধ্যায়ের সূচনা
পেশাগত মর্যাদা রক্ষা, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে হাইমচর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৬-এর শপথ গ্রহণ অনুষ্ঠান বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নবীন ও প্রবীণ সাংবাদিকদের মিলনমেলায় এ আয়োজন স্থানীয় সাংবাদিকতায় এক নতুন দিগন্তের সূচনা করেছে। সোমবার (৩০ মার্চ) হাইমচর প্রেসক্লাব ভবনে আয়োজিত এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়। তিনি নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। হাইমচরের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই বিশ্বাস আমার রয়েছে। বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে তারা কাজ করবে, সেটাই আমাদের প্রত্যাশা।’ অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং গীতা পাঠ করেন চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক বিমল চ
পেশাগত মর্যাদা রক্ষা, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে হাইমচর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৬-এর শপথ গ্রহণ অনুষ্ঠান বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নবীন ও প্রবীণ সাংবাদিকদের মিলনমেলায় এ আয়োজন স্থানীয় সাংবাদিকতায় এক নতুন দিগন্তের সূচনা করেছে।
সোমবার (৩০ মার্চ) হাইমচর প্রেসক্লাব ভবনে আয়োজিত এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়। তিনি নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন,
‘সাংবাদিকরা সমাজের দর্পণ। হাইমচরের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই বিশ্বাস আমার রয়েছে। বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে তারা কাজ করবে, সেটাই আমাদের প্রত্যাশা।’
অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং গীতা পাঠ করেন চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক বিমল চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মাদ এহসানুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মানোয়ার হোসেন মোল্লা, জাতীয় নাগরিক পার্টি (এমসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী মোখলেসুর রহমান মুকুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুল এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী।
অনুষ্ঠানে আলগী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল ও জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির মাওলানা হাফিজুর রহমান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
শুভেচ্ছা বক্তব্যে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাচন ২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার মাওলানা আলী আকবর বলেন, ‘স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই কমিটি নির্বাচিত হয়েছে, যা প্রেসক্লাবের মর্যাদা আরও বৃদ্ধি করবে।’
শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তারা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল, ইউপি সচিব জসিম উদ্দীন রনি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতারা।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল ও সম্মাননা ব্যাজ দিয়ে বরণ করে নেওয়া হয়, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
সব মিলিয়ে, এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—বরং হাইমচরের সাংবাদিকতার মানোন্নয়ন, ঐক্য এবং দায়িত্বশীলতার নতুন প্রত্যয়ের প্রতিচ্ছবি।
What's Your Reaction?