হাজারীবাগে নেশার টাকা না পেয়ে যুবকের ‘আত্মহত্যা’

রাজধানীর হাজারীবাগে গলায় ফাঁস দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, নেশার টাকা না পেয়ে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। রোববার (২৮ জুন) ভোর সোয়া ৫টার দিকে গণকটুলি এলাকার বাসা থেকে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত যুবকের নাম মো. সাগর (২১)। তিনি গণকটুলির ৪৫ নম্বর বাসার হালিম মিয়ার ছেলে। আরও পড়ুন চাঁদা দাবির সময় গণপিটুনি, গ্রেফতারের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সাগরকে হাসপাতালে নিয়ে আসা মা হামিদা আক্তার জানান, সাগর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং কোনো কাজকর্ম করতেন না। তিনি শেষ রাতে মায়ের কাছে নেশা করার জন্য টাকা চান। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি অভিমান করে নিজের রুমের বারান্দার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়ে

হাজারীবাগে নেশার টাকা না পেয়ে যুবকের ‘আত্মহত্যা’

রাজধানীর হাজারীবাগে গলায় ফাঁস দেওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, নেশার টাকা না পেয়ে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।

রোববার (২৮ জুন) ভোর সোয়া ৫টার দিকে গণকটুলি এলাকার বাসা থেকে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম মো. সাগর (২১)। তিনি গণকটুলির ৪৫ নম্বর বাসার হালিম মিয়ার ছেলে।

সাগরকে হাসপাতালে নিয়ে আসা মা হামিদা আক্তার জানান, সাগর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং কোনো কাজকর্ম করতেন না। তিনি শেষ রাতে মায়ের কাছে নেশা করার জন্য টাকা চান। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি অভিমান করে নিজের রুমের বারান্দার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কেএজেডআইএ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow