হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭
রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। আরও পড়ুন ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে বাড়ছে মাদক কারবার, ঠেকাতে আসছে ‘সাইবার ফরেনসিক’ গ্রেফতাররা হলেন- ইমন হোসেন বাবু, হৃদয় (২৫), মো. ফিরোজ (২৫), সিয়াম (১৯), আতিকুল (২১), নাইম (২৭), আনোয়ার (২৮), শাহ-আলম (২২), মো. কাইয়ুম (২০), মো. সাজু (২৫), মো. স্বাধীন (১৯), মো. সালমান (৩৫), হাকিমুল গাজী (২২), আমানউল্লাহ (২৯), তারা মিয়া (২৭) ও সিয়াম ফরাজী (১৯)। আরও পড়ুন ইমাম আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হাজারীবাগ থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় হাজারীবাগ থানা পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- ইমন হোসেন বাবু, হৃদয় (২৫), মো. ফিরোজ (২৫), সিয়াম (১৯), আতিকুল (২১), নাইম (২৭), আনোয়ার (২৮), শাহ-আলম (২২), মো. কাইয়ুম (২০), মো. সাজু (২৫), মো. স্বাধীন (১৯), মো. সালমান (৩৫), হাকিমুল গাজী (২২), আমানউল্লাহ (২৯), তারা মিয়া (২৭) ও সিয়াম ফরাজী (১৯)।
হাজারীবাগ থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় হাজারীবাগ থানা পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
কেআর/কেএসআর
What's Your Reaction?

