হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল তরুণের

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে এক তরুণ প্রাণ হারিয়েছেন। রোববার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে পুলিশ প্লাজার পেছনে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত শেখ জাহিদ (২২) রামপুরার জামিল হোসেনের ছেলে। আরও পড়ুন রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত জাহিদকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. রবীন জানান, দুপুরে পুলিশ প্লাজার পেছনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে আরোহী জাহিদ গুরুতর আহত হয়েছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। কেএজেডআইএ/একিউএফ/এএসএম

হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল তরুণের

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে এক তরুণ প্রাণ হারিয়েছেন।

রোববার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে পুলিশ প্লাজার পেছনে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শেখ জাহিদ (২২) রামপুরার জামিল হোসেনের ছেলে।

জাহিদকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. রবীন জানান, দুপুরে পুলিশ প্লাজার পেছনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে আরোহী জাহিদ গুরুতর আহত হয়েছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কেএজেডআইএ/একিউএফ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow