হাতিয়ায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী মফুইল্ল্যা গ্রেপ্তার
নোয়াখালীর হাতিয়ায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ মো. মহিবুল্লাহ ওরফে ‘মফুইল্ল্যা’ চোরা নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। একই দিন সকালে উপজেলার মধ্য মাইজচরা এলাকায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মহিবুল্লাহ (৪১) হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মাইজচরা গ্রামের নূর আহম্মদের ছেলে।
কোস্টগার্ড জানায়, মহিবুল্লাহ তার এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়। অভিযানে মহিবুল্লাহকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক মহিবুল্লাহর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অস্ত্র মামলা র
নোয়াখালীর হাতিয়ায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ মো. মহিবুল্লাহ ওরফে ‘মফুইল্ল্যা’ চোরা নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। একই দিন সকালে উপজেলার মধ্য মাইজচরা এলাকায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মহিবুল্লাহ (৪১) হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মাইজচরা গ্রামের নূর আহম্মদের ছেলে।
কোস্টগার্ড জানায়, মহিবুল্লাহ তার এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়। অভিযানে মহিবুল্লাহকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক মহিবুল্লাহর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অস্ত্র মামলা রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটক মহিবুল্লাহর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আটক সন্ত্রাসী ও উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।