হাত দিয়ে টান দিতেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং, কাজ বন্ধ করল এলজিইডি

কুমিল্লার লালমাই উপজেলার জয়নগর থেকে নাগরিপাড়া পর্যন্ত সড়কের কার্পেটিংয়ের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার আগেই হাত দিতেই কার্পেটিং উঠে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। জানা গেছে, ‘গাজী মিনার আলম’ নামে একটি ফেসবুক আইডি থেকে ৫ মিনিট ৬ সেকেন্ডের একটি লাইভ ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে সড়কের কার্পেটিং হাত দিয়েই উঠে যেতে দেখা যায়। পরে ভিডিওটি বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, জয়নগর থেকে প্রায় ১ হাজার ৮০০ মিটার সড়কে কার্পেটিংয়ের কাজ চলছে। অভিযোগ রয়েছে, চুক্তি অনুযায়ী ২৫ মিলিমিটার পুরু কার্পেটিং করার কথা থাকলেও অনেক স্থানে সেই মান বজায় রাখা হয়নি। এ ছাড়া কার্পেটিংয়ের আগে বিটুমিন (পিচ) দিয়ে সড়ক প্রস্তুত করার নিয়ম থাকলেও তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ফলে সড়কের বিভিন্ন অংশে কার্পেটিং সহজেই উঠে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা এরশাদ বলেন, ‘সড়কে যথেষ্ট অনিয়ম হয়েছে। এভাবে কাজ হলে তিন মাসও রাস্তা টিকবে না। আমি নিজেই কয়েক জায়গায় খুঁড়

হাত দিয়ে টান দিতেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং, কাজ বন্ধ করল এলজিইডি

কুমিল্লার লালমাই উপজেলার জয়নগর থেকে নাগরিপাড়া পর্যন্ত সড়কের কার্পেটিংয়ের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার আগেই হাত দিতেই কার্পেটিং উঠে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

জানা গেছে, ‘গাজী মিনার আলম’ নামে একটি ফেসবুক আইডি থেকে ৫ মিনিট ৬ সেকেন্ডের একটি লাইভ ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে সড়কের কার্পেটিং হাত দিয়েই উঠে যেতে দেখা যায়। পরে ভিডিওটি বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়নগর থেকে প্রায় ১ হাজার ৮০০ মিটার সড়কে কার্পেটিংয়ের কাজ চলছে। অভিযোগ রয়েছে, চুক্তি অনুযায়ী ২৫ মিলিমিটার পুরু কার্পেটিং করার কথা থাকলেও অনেক স্থানে সেই মান বজায় রাখা হয়নি। এ ছাড়া কার্পেটিংয়ের আগে বিটুমিন (পিচ) দিয়ে সড়ক প্রস্তুত করার নিয়ম থাকলেও তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ফলে সড়কের বিভিন্ন অংশে কার্পেটিং সহজেই উঠে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা এরশাদ বলেন, ‘সড়কে যথেষ্ট অনিয়ম হয়েছে। এভাবে কাজ হলে তিন মাসও রাস্তা টিকবে না। আমি নিজেই কয়েক জায়গায় খুঁড়ে দেখেছি, কোথাও ২৫ মিলিমিটার কার্পেটিং নেই। এলজিইডির কর্মকর্তারা ও ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় আছি।’

আরেক স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা গাজী মিনার আলম বলেন, ‘জনগণের টাকায় উন্নয়ন হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা মানববন্ধনসহ কঠোর কর্মসূচিতে যাব।’

স্থানীয়দের অভিযোগ, কাজটি বাস্তবায়নকারী গাজী এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন প্রকল্পে কাজ করছে। অতীতেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা একইভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

অভিযোগের বিষয়ে গাজী এন্টারপ্রাইজের মালিক গাজী মনির বলেন, ‘সরকার যেভাবে কাজ করতে বলেছে, সেভাবেই করছি। কাজের বিষয়ে বিস্তারিত জানতে এলজিইডি অফিসে যোগাযোগ করুন।’ এরপর তিনি ফোন কেটে দেন।

লালমাই উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম বলেন, ‘ভাইরাল ভিডিওটি দেখেই শনিবার (২৭ জুন) সকালে জেলা এলজিইডি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আমিও সেখানে গিয়েছি। আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। ঠিকাদারকে কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্ত পূরণ করতে পারলে কাজ পুনরায় শুরু করতে পারবে, অন্যথায় বন্ধই থাকবে।’

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস বলেন, ‘স্থানীয়দের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেন মানসম্মতভাবে কাজ সম্পন্ন হয়, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow