হাদি হত্যার বিচার ও ইনসাফ না হলে আবারও জুলাই নেমে আসবে : মাসুমা হাদি

নিজ ভাই হত্যার বিচার এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের উপর ইনসাফ না করলে আবারও জুলাই নেমে আসবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি।  শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে মাসুমা হাদি অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার ভাই হত্যার সুষ্ঠু বিচার এখনো নিশ্চিত হয়নি। একই সঙ্গে জুলাই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের পরিবারও ন্যায়বিচার থেকে বঞ্চিত বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। পরবর্তীকালে তার মরদেহ দেশে আনা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।  

হাদি হত্যার বিচার ও ইনসাফ না হলে আবারও জুলাই নেমে আসবে : মাসুমা হাদি

নিজ ভাই হত্যার বিচার এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের উপর ইনসাফ না করলে আবারও জুলাই নেমে আসবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। 

শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে মাসুমা হাদি অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার ভাই হত্যার সুষ্ঠু বিচার এখনো নিশ্চিত হয়নি। একই সঙ্গে জুলাই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের পরিবারও ন্যায়বিচার থেকে বঞ্চিত বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

পরবর্তীকালে তার মরদেহ দেশে আনা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow